যুক্তরাষ্ট্র তথা উত্তর আমেরিকার অন্যতম উৎসবের দিন থ্যাংকসগিভিং ডে। প্রতিবছরের নভেম্বরমাসের শেষ বৃহস্পতিবার ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় দিনটি উদযাপন করা হয়। এদিনের বিশেষ আকর্ষণ টার্কি পার্টিঅর্থাৎ নানা আয়োজনে টার্কি ভোজ। দিনটি উপলক্ষে বিগত বছরগুলোর মতো এবছরও মানবিক উদ্যোগ গ্রহণ করেছেনিউইয়র্কের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ইনক। সৌহার্দ্য, সম্প্রীতি আরমানবিকতার বার্তার পাশাপাশি উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে সংগঠনটির উদ্যোগে ৩০০পরিবারের মধ্যে হালাল চিকেনসহ বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গত বুধবার ২৫ নভেম্বর এস্টোরিয়ায়এই খাদ্যসামগ্রী আয়োজন করা হয়।
থ্যাংকসগিভিং ডে কেবল একটি উৎসব নয়, এটি কৃতজ্ঞতা প্রকাশের দিন এবং একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগিকরারও একটি উপলক্ষ। আর সেই চেতনাকে ধারণ করেই এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির ইউএসএ ইনক এইমানবিক আয়োজন করে বলে কর্মকর্তারা জানান।
সংগঠনের সভাপতি সোহেল আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জাবেদ উদ্দীনের পরিচালনায়অনুষ্ঠিত হয় এই উল্লেখিত কর্মসূচি। এ আয়োজনে ৩০০ পরিবারের হাতে তুলে দেওয়া হয় হালাল চিকেনের পাশাপাশিআলু, পেঁয়াজ, বেগুন, গাজর, পাস্তা, আপেল, পেঁপেসহ বিভিন্ন ধরনের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

কর্মসূচীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যান্থম ইন্ডিপেন্ডেন্ট লাইসেন্স অব দ্য ব্লু ক্রস ব্লু শিল্ড ইন্স্যুরেন্স-এরকমিউনিটি আউটরীচ ম্যানেজার উইন্ডি ডমিংগাস, মূলধারার রাজনীতিক শামছুল হক, বিয়ানীবাজার সমিতিইউএসএ’র সাবেক সভাপতি মাসুদুল হক ছানু, কমিউনিট অ্যাক্টিভিষ্ট মনসুর চৌধুরী ও মোহাম্মদ মির্জা।
পুরো আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের ১১৪তম প্রিসিঙ্কটের অফিসার ক্লেবি ওঅফিসার বেলিন। খাদ্যসামগ্রী বিতরণের সময় এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা এমাদ আহমেদ, দেওয়ান শাহেদ চৌধুরী ওআব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মইনুল হক চৌধুরী এবং সদস্য সাব্বির আহমেদ, নুরুল হক, হোসেন আহমেদ, সাদ্দাম হোসেন, উজ্জল মিয়া, শেখ মোহাম্মদ জুলহাস, নাবিলা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় অতিথিবৃন্দ কমিউনিটির মানুষের পাশে দাঁড়ানো এবং পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির বন্ধনকে আরওসুদৃঢ় করার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে উল্লেখ করেন এবং এস্টোরিয়া ওয়েলফেয়ারসোসাইটির কর্মকান্ডের প্রশংসা করেন।

মো. জাবেদ উদ্দীন জানান, উল্লেখিত কর্মসূচীতে সকল বাংলাদেশী সহ অন্যান্য কমিউনিটির ৩০০ পরিবারের মধ্যে২০০ পরিবারের মাঝে ২০০ হালাল চিকেন, ৫০টি পরিবারের মাঝে নন হালাল চিকেন এবং ৫০টি পরিবারের মাঝে ননহালাল টার্কি বিতরণ করা হয়। এছাড়াও ৩০টি পরিবারের বাড়ী বাড়ী গিয়ে ৩০টি হালাল চিকেন ও নন হালাল টার্কিসহ অন্যান্য খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
কর্মসূচীটি সফল করতে সহযোগিতার জন্য অ্যান্থম ইন্ডিপেন্ডেন্ট লাইসেন্স অব দ্য ব্লু ক্রস ব্লু শিল্ড ইন্স্যুরেন্স, মুনাসোস্যাল সার্ভিস, নাইন মিলিয়ন রিজন্স ও আলীফ ফার্মেসী’র প্রতি সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
জাবেদ উদ্দীন আরো জানান, আসছে বড়দিন (২৫ ডিসেম্বর) উপলক্ষে ২০০ পরিবারের শিশুদের মাঝে খেলনাবিতরণের কর্মসূচী গ্রহণ করেছে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইনক। উল্লেখ্য, ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকেইসংগঠনটি মানবিক কর্মকান্ডের মাধ্যমে মানুষের সেবা করে যাচ্ছে। – খবর ইউএনএ’র।










