২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

মুনা সোশ্যাল সার্ভিসের উদ্যোগে জ্যাকসন হাইটসে চার শতাধিক মানুষের মাঝে গ্রোসারি সামগ্রী বিতরণ

মুনা সোশ্যাল সার্ভিসের উদ্যোগে জ্যাকসন হাইটসে চার শতাধিক মানুষের মাঝে গ্রোসারি সামগ্রী বিতরণ

মানবসেবার মহান ব্রত নিয়ে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে চার শতাধিক মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় গ্রোসারি সামগ্রী বিতরণ করেছে মুনা সোশ্যাল সার্ভিস। Metro Plus Health Insurance-এর সহযোগিতায় মুনা সেন্টার অব জ্যাকসন হাইটসে এ খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় চার শতাধিক মানুষ উপকৃত হন। বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ফ্রোজেন হালাল চিকেন, চাল, ডাল, পেঁয়াজ, আলু, বিভিন্ন ধরনের তাজা ফলমূলসহ দৈনন্দিন রান্নার জন্য প্রয়োজনীয় আরও নানা ধরনের খাদ্যপণ্য।

খাদ্যসামগ্রী সংগ্রহের জন্য সকাল থেকেই উপকারভোগীদের উপস্থিতিতে এলাকায় ব্যস্ততার সৃষ্টি হয়। সুশৃঙ্খলভাবে সারিবদ্ধ হয়ে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ তাদের জন্য বরাদ্দকৃত গ্রোসারি সামগ্রী গ্রহণ করেন।

পুরো খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম তত্ত্বাবধান করেন মুনা জ্যাকসন হাইটস চ্যাপ্টারের সভাপতি মাওলানা ফখরুল ইসলাম মাসুম। এ সময় মুনার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত থেকে কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেন।

আয়োজকরা জানান, কমিউনিটির অসচ্ছল ও প্রয়োজনগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক সহযোগিতার হাত প্রসারিত করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। Metro Plus Health Insurance-এর সহযোগিতায় এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সমাজের মানুষের মধ্যে পারস্পরিক সহমর্মিতা, সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতা আরও জোরদার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, মুনা সোশ্যাল সার্ভিস দীর্ঘদিন ধরে মানবকল্যাণ, সামাজিক সহযোগিতা ও কমিউনিটির কল্যাণে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। জ্যাকসন হাইটসে প্রায় চার শতাধিক মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের এ উদ্যোগ প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে মানবিক সেবার একটি প্রশংসনীয় দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। –