২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কম্পিউটার অ্যাডাপটিভ SHSAT পরীক্ষা সম্পর্কে পরিবারগুলোর যা জানা উচিত

গত শনিবার, ১৪ নভেম্বর, নিউইয়র্ক সিটির ৩০, ০০০ অষ্টম শ্রেণির শিক্ষার্থী প্রথমবারের মতো কম্পিউটার-অ্যাডাপটিভ স্পেশালাইজড হাই স্কুলস অ্যাডমিশনস টেস্ট ( SHSAT) দিতে উপস্থিত হয়। অনেকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার পরও পরীক্ষা পরিচালনাকারী প্রতিষ্ঠান পিয়ারসনের

প্ল্যাটফর্মে কারিগরি ত্রুটির কারণে প্রবেশ করতে পারেনি । পরীক্ষাকেন্দ্রগুলো তাদের বাড়ি ফেরত পাঠাতে বাধ্য হয়। নিউইয়র্ক সিটির শিক্ষা বিভাগ ( ডিওই) জানিয়েছে, ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরীক্ষা স্বয়ংক্রিয়ভাবে নতুন এক তারিখে নেওয়া হবে। যারা পরীক্ষা শেষ করেছে তারা চাইলে আবার পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করতে পারবে, এবং নতুন তারিখে পরীক্ষা দিলে স্কোর বা ভর্তির সুযোগে কোন প্রভাব পড়বে না।

এরপর ১৫, ১৮ ও ২১ নভেম্বর পরীক্ষার কার্যক্রম নির্ধারিত সূচি অনুযায়ী চলেছে। কী ভুল হয়েছিল, সে বিষয়ে পরিবারগুলোর উত্তর পাওয়ার অধিকার আছে। তবে বড় পরিবর্তনটি স্থায়ী। স্পেশালাইজড হাই স্কুলস অ্যাডমিশনস টেস্ট ( SHSAT) পরীক্ষাটিই এখন ভিন্ন, এবং প্রতি বছর যে প্রায় ৩০, ০০০ শিক্ষার্থী এই পরীক্ষা দেয়, তাদের প্রস্তুতিও নিতে হবে ভিন্নভাবে।

যে পরীক্ষা উত্তরের সঙ্গে সঙ্গে বদলায়। এর আগে নেওয়া কাগজের SHSAT-পরীক্ষায় প্রত্যেক শিক্ষার্থী একই প্রশ্নপুস্তিকা পেত। অ্যাডাপটিভ পরীক্ষায় সফটওয়্যার আগের প্রশ্নের উত্তরগুলোর ভিত্তিতে পরবর্তী প্রশ্ন বেছে নেয়। সঠিক উত্তর দিলে সাধারণত পরের প্রশ্নটি কঠিন হয়; ভুল হলে পরের প্রশ্নটি সহজ হতে পারে।

পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এখনও তিন ঘণ্টায় ইংরেজির ৫০টি ও গণিতের ৫০টি প্রশ্নের উত্তর দেয়, কিন্তু পাশাপাশি বসা দুজন শিক্ষার্থী বেশিরভাগ ক্ষেত্রেই ভিন্ন ভিন্ন প্রশ্ন পেতে পারে। পুরনো অভ্যাস, নতুন সমস্যা।

দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের শেখানো হয়েছে কঠিন প্রশ্ন বাদ দিয়ে এগিয়ে যেতে, পরে ফিরে আসতে এবং শেষে উত্তরগুলো আবার যাচাই করতে। অ্যাডাপটিভ পরীক্ষায় সাধারণত: পরের প্রশ্নে যাওয়ার আগেই একটি উত্তর চূড়ান্ত করতে হয়, আর ফিরে যাওয়ার সুযোগ খুব কম বা একেবারেই থাকে না। তাই সিদ্ধান্ত নেওয়ার দক্ষতাই সবচেয়ে বড় পরিবর্তন, এবং এতে সময়

ব্যবস্থাপনাও বদলে যায়: একটি কঠিন প্রশ্নে বেশি সময় দিলে অংশের বাকি প্রশ্নগুলোর জন্য সময় কমে যেতে পারে। পরিবারগুলো এখন যা করতে পারে।

১৪ নভেম্বর যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের নতুন পরীক্ষার তারিখের জন্য MySchools পোর্টালে নজর রাখা উচিত। সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের, যাদের সন্তান আগামীশরতে অ্যাডাপটিভ SHSAT দেবে, উচিত আগেভাগে প্রস্তুতি শুরু করা, কাগজের পাশাপাশি কম্পিউটারে অনুশীলন করানো এবং সময় ব বেঁধে অনুশীলনের মাধ্যমে একটি উত্তর বেছে নিয়ে

এগিয়ে যাওয়ার অভ্যাস গড়ে তোলা। প্রতিটি ভুল প্রশ্ন পর্যালোচনা করা এবং পূর্ণাঙ্গ অনুশীলন পরীক্ষা দেওয়া । পরীক্ষার দিনের জন্য প্রয়োজনীয় বোঝাপড়া ও দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখার সক্ষমতা গড়ে তলোকে।

১৪ নভেম্বর অনেক পরিবারের জন্য ছিল একটি কঠিন দিন। আগামী বছর সবচেয়ে ভালো করবে সেই শিক্ষার্থীরাই, যারা শুধু পরীক্ষার বিষয়বস্তুর জন্য নয়, বরং পরীক্ষাটি কীভাবে কাজকরে তার জন্যও প্রস্তুতি নিয়েছে।

খান’স টিউটোরিয়াল সম্পর্কে: ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত খান’স টিউটোরিয়াল ৩০ বছরেরও বেশি সময় ধরে নিউইয়র্ক সিটির শিক্ষার্থীদের SHSAT পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করে আসছে এবং এ পর্যন্ত ৫, ০০৫-এর বেশি শিক্ষার্থীকে শহরের স্পেশালাইজড হাই স্কুলগুলিতে ভর্তি হতে সাহায্য করেছে। প্রেস বিজ্ঞপ্তি অনুসারে