২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শেষের পাতা

ম্যাসাচুসেটস স্টেট লটারিতে ১ মিলিয়ন ডলার জেতার পর আইসিই (ICE) এর হাতে আটক

ম্যাসাচুসেটস স্টেট লটারিতে ১ মিলিয়ন ডলার জেতার পর আইসিই (ICE) এর হাতে আটক

ম্যাসাচুসেটস স্টেট লটারিতে ১ মিলিয়ন ডলার জেতার কয়েক দিনের মধ্যেই এক অবৈধ অভিবাসীকে আটক করেছে আইসিই (ICE)। আইসিই সূত্র জানিয়েছে, এরিয়েল আন্তোনিও ভেলাস্কেজ-মোরালেস ২০১৪ সাল থেকেই চূড়ান্ত নির্বাসন আদেশের আওতায় ছিলেন।

ম্যাসাচুসেটস স্টেট লটারির ১০ লক্ষ ডলারের চেক হাতে নিয়ে হাসিমুখে ছবি তোলা এক ব্যক্তিকে, কয়েক দিন পর ইস্ট বোস্টনে অল্প কিছুক্ষণ ধাওয়া করার পর ফেডারেল অভিবাসন কর্মকর্তারা গ্রেপ্তার করেছেন।

আইসিই (ICE)-এর তিনটি সূত্র ফক্স নিউজকে জানিয়েছে যে, এল সালভাদর থেকে আসা অবেধ অভিবাসী এরিয়েল আন্তোনিও ভেলাস্কেজ-মোরালেসকে মঙ্গলবার ভোরে কর্মকর্তারা গ্রেপ্তার করতে এগিয়ে এলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে, তবে তাকে দ্রুতই ধরে ফেলা হয়।

সূত্রগুলো জানিয়েছে, একাধিক কর্মকর্তার বডি ক্যামেরায় এই ঘটনাটি ধারণ করা হয়েছে। ২০১৪ সালের এপ্রিলে জারি করা চূড়ান্ত নির্বাসন আদেশের আওতায় ভিলাসকুয়েজ-মোরালেসকে খুঁজছিল আইসিই (ICE)। সূত্রগুলোর তথ্য অনুযায়ী, ২০১৩ সালে তিনি টেক্সাসের রোমা শহরের কাছাকাছি এলাকা দিয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রের সীমান্ত অতিক্রম করেছিলেন।

ম্যাসাচুসেটস স্টেট লটারি ১৮ নভেম্বর ভেলাস্কেজ-মোরালেসকে ১০ লাখ ডলারের পুরস্কার প্রদান করে এবং তিন দিন পর ফেসবুকে একটি ছবি প্রকাশ করে, যেখানে তাকে বিশাল আকৃতির সেই চেকটি ধরে থাকতে দেখা যায়।

লটারি কর্তৃপক্ষের ভাষ্যমতে, তিনি পূর্ব বোস্টনের একটি দোকান থেকে ১০ ডলার মূল্যের একটি ‘স্ক্র্যাচ টিকিট’ কিনেছিলেন—যা ছিল “$২,০০০,০০০ ৫০এক্স ক্যাশওয়ার্ড” ($2,000,000 50X Cashword) গেমের বিজয়ী টিকিট। মজার ব্যাপার হলো, পূর্ব বোস্টনের এই এলাকা থেকেই তাকে আইসিই (ICE) কর্মকর্তারা গ্রেপ্তার করেছিলেন।

ম্যাসাচুসেটস স্টেট লটারি কর্তৃপক্ষ জানিয়েছে, ১৮ বছর বা তার বেশি বয়সী যে কেউ অনুমোদিত খুচরা বিক্রেতার কাছ থেকে টিকিট কিনতে পারবেন। লটারি কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা পাঁচ সদস্যের কমিশনের দুজন সদস্যকে গভর্নর নিয়োগ দেন।