


প্রেসিডেন্ট ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে লিখেছেন, ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড প্রয়োজন। আমরা যে ‘গোল্ডেন ডোম’ তৈরি করছি, তার জন্য এটি অত্যন্ত জরুরি। এটি পেতে ন্যাটোর উচিত আমাদের পথ দেখানো।
গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের ‘হাতে’ থাকা ছাড়া অন্য কিছু ‘অগ্রহণযোগ্য’। হোয়াইট হাউসে এই ইস্যুতে বৈঠকের মাত্র কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও এমন কড়া বার্তা দিলেন। ডেনমার্কের এই ভূখণ্ডটির নিয়ন্ত্রণ নিজেদের হাতে চান তিনি।













