২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

জমজমাট আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো জালালাবাদ অ্যাসোসিয়েশন’র ‘সামার ব্যাশ’

জমজমাট আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো জালালাবাদ অ্যাসোসিয়েশন’র ‘সামার ব্যাশ’

গত শনিবার ১২ সেপ্টেম্বর নিউইয়র্ক সিটির জ‍্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্রে বসবাসরত বৃহত্তর সিলেটবাসীর শীর্ষস্থানীয় সামাজিক সংগঠন ‘জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা’র উদ্যোগে জমজমাট আয়োজনে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বহুল কাক্সিক্ষত ‘সামার ব্যাশ’(মেলা)।

আমেরিকায় নিজেদের সংস্কৃতি, সুদৃঢ় মেলবন্ধন এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার লক্ষ্য নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানটি নিউইয়র্ক সিটি ও আশেপাশের এলাকায় বসবাসরত সিলেট থেকে আসা তথা বাংলাদেশীদের এক মিলনমেলায় পরিণত হয়েছিল। আমেরিকার ব্যস্ত জীবন থেকে খানিকটা বিরতি নিয়ে বাংলাদেশিরা পরিবার-পরিজনসহ এই সামার ব্যাশে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

‘সামার ব্যাশ’(মেলা) এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একেএম আব্দুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্কের সভাপতি এবং আসন্ন নির্বাচনে একই পদে প্রার্থী আতাউর রহমান সেলিম, বর্তমান সাধারণ সম্পাদক ও আসন্ন নির্বাচনে একই পদে প্রার্থী মোহাম্মদ আলী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনে একই পদে প্রার্থী মহিউদ্দিন দেওয়ান, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও আসন্ন নির্বাচনে সভাপতি পদপ্রার্থী আজমল হোসেন কুনু, সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও সন্দীপ সোসাইটি সভাপতি ফিরোজ আহমেদ, সামার ব্যাশ মেলার প্রধান পৃষ্ঠপোষক ও বিশিষ্ট মর্টগেজ ব্রোকার আকিব হোসেন, ঢাকা জেলা এসোসিয়েশনের প্রেসিডেন্ট ও বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি প্রার্থী দুলাল বেহেদু, জ‍্যকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন বা জেবিবিএ’র প্রেসিডেন্ট গিয়াস আহমেদ, জেবিবিএ’র সাধারণ সম্পাদক ও কমিউনিটি এক্টিভিস্ট ফাহাদ সোলায়মান, নিউ ইয়র্কের বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য কাজী আজম, নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে মহিলা সম্পাদক পদপ্রার্থী শাহনাজ হোসেন ও নওয়াবগঞ্জ এসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে কার্যকরী সদস্য পদপ্রার্থী উজ্জ্বল বিপুল, নিউ ইয়র্কের বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটির সদস্য ও আগামী নির্বাচনে একই পদপ্রার্থী এবি সিদ্দিক পাটোয়ারী, যুক্তরাষ্ট্র বিয়ানী বাজার এসোসিয়েশনের সাবেক সাবেক সভাপতি শাহীন কামালি ও সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ,, জালালাবাদ অ্যাসোসিয়েশনের বর্তমান কোষাধ্যক্ষ এবং সামার ব্যাশ মেলার প্রধান সমন্বয়কারী ময়নুজ্জামান চৌধুরী, সংগঠনের উপদেষ্টা জুবায়ের আলী, সৈয়দ ফয়জুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি অ্যাক্টিভিটিভিষ্ট বিলাল চৌধুরী, এবারের সামার ব্যাশ মেলার কনভেনার জামাল হোসেন, সেলিম উদ্দিন, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি মাসুদুল হক ছানু, বিশিষ্ট ব্যবসায়ী আতিকুল হক জাকির, ইফজাল চৌধুরী,

সোসাইটির সাবেক নির্বাচন কমিশনার আনোয়ার হোসেন, দরুদ মিয়া রুনেল, হাজী এনাম, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, দেওয়ান কাউসার, গোলাপগঞ্জ সোসাইটির সাবেক সভাপতি এবাদ চৌধুরী, আব্দুল চৌধুরী উমেল, বদরুল উদ্দিন, সৈয়দ লোকমান মিয়া, শাহ মিজান, জালিলুর রহমান, শাহিনুর ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্য ড.আব্দুল মোমেন বলেন, আমি ১৯৭৪ সালে প্রথম আমেরিকা এসেছিলাম, তখন জ্যাকসন হাইটসে বাংলাদেশীদের কোন প্রতিষ্ঠান ছিল না। “আইএসপি” নামে ভারতীয়দের একটি শাড়ির দোকান ছিল (এখনো আছে)।

আজকের জ্যাকসন হাইটসের এ ধরনের মেলায় এলে আমার বুক ভরে যায়। এর বিশেষ কারণ বাংলাদেশিদের সরব উপস্থিতি। বাংলাদেশী কমিউনিটি বাংলার কৃষ্টি কালচার এবং সাংস্কৃতিক উপস্থাপনায় মেতে উঠেছেন।

তিনি আরো বলেন, বাংলাদেশ ভালো থাকলে আমরাও ভালো থাকি। তিনি বাংলাদেশের বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, দেশের আইন-শৃঙ্খলা ও গ্যাস বিদ্যুৎ পরিস্থিতি সমস্যার উন্নতি করতে পারছে না এই সরকার।

বাংলাদেশের সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। আসন্ন নিউ ইয়র্কের বাংলাদেশ সোসাইটি নির্বাচনে অংশগ্রহণকারী মেলায় উপস্থিত প্রার্থীরা তাদের প্যানেলের পক্ষে ভোটারদের সমর্থন কামনা করে বক্তব্য রাখেন ।

যুক্তরাষ্ট্র জালালাবাদ এসোসিয়েশন এর সভাপতি মইনুল ইসলাম সামার ব্যাশ আয়োজনকে সফল ও সার্থক করার জন্য আগত সকল বাংলাদেশি এবং শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান।

সামার ব্যাশ’র প্রধান পৃষ্ঠপোষক ও বিশিষ্ট মর্টগেজ ব্রোকার আকিব হোসেন তাদের মেডোব্রুক প্রতিষ্ঠান থেকে মর্টগেজ সেবা নেওয়ার আহবান জানিয়ে বলেন, আমাদের এখানে লুকোচুরি কিছু নেই, আমরা ক্রেতাদের সর্বোচ্চ সেবা দিয়ে আসছি এবং আমাদের প্রতিষ্ঠানের মর্টগেজ রেট ও অন্য প্রতিযোগী প্রতিষ্ঠানের তুলনায় কম।

দিনের অনুষ্ঠানজুড়ে ছিল কুশল বিনিময়, আড্ডা, নানা রকমের স্টল এবং আরো ছিল দারুণ উপভোগ‍্য জমকালো সাংস্কৃতিক পরিবেশনা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন

আয়োজক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা’র সভাপতি মইনুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুল গনী আসাদ ও শারমিনা সিরাজ সোনিয়া।

এবারের “সামার ব্যাশ’(মেলা) গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার সভাপতি এবং সাধারণ সম্পাদক’র সার্বিক পরিচালনায় একটি শক্তিশালী উদযাপন কমিটি ।

তারা হলেন আহ্বায়ক শেখ জামাল হোসেন, মুখ্য আহবায়ক লায়েছ আহমেদ (মিনু), জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা-র কোষাধ্যক্ষ এবং ‘সামার ব্যাশ এর প্রধান সমন্বয়কারী ময়নুজ্জামান চৌধুরী এবং সদস্য সচিব হেলিম উদ্দিন, যুগ্ম সদস্য সচিব পদে কামরুল হোসেন ও শাহীনুল ইসলাম। কমিটির সদস্যবৃন্দের মধ্যে ছিলেন আ. রহিম (কাদির), জয়নাল উদ্দিন লায়েক, মাসুক মিয়া, সৈয়দ লোকমান, বদরুল উদ্দিন এবং দেওয়ান মো. তাজ্জির।সামার ব্যাশ’(মেলা) ছিল আলোচনা,স্টল গুলোতে কেনা-কাটা, নিউ ইয়র্কের বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের প্রচারণা, র‌্যাফেল ড্র। সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল লন্ডন থেকে আগত ও নিউ ইয়র্কের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনা। শিল্পীদের আন্তরিক পরিবেশনাগুলো মেলায় উপস্থিত নারী পুরুষগণ দারুণ উপভোগ করেছেন।

দিনব্যাপী এই আয়োজন মঞ্চে সংগীত পরিবেশন করেছেন বাংলাদেশের প্রখ্যাত শিল্পী সেলিম চৌধুরী, রিজিয়া পারভিন, কালা মিয়া, শাহ মাহবুব, কামরুজ্জামান বকুল, আফতাব জনি রোকসানা মির্জা, লন্ডনের জনপ্রিয় শিল্পী ওয়াহিদ প্রমুখ। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে নিজেদের স¤প্রীতি, ঐতিহ্য ও মূল শিকড়ের ধারাবাহিকতা তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। সবশেষে পরিবেশিত হয় র‌্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণ। এতে প্রথম পুরস্কার ছিল গাড়ি, দ্বিতীয় পুরস্কার স্বর্ণের চেইনসহ আকর্ষনীয় আরো ৩টি পুরস্কার।

এবারের সামার ব্যাশ মেলার উদযাপন কমিটির কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টা এবং বাংলাদেশীদের সর্বাত্মক অংশগ্রহণে যুক্তরাষ্ট্র জালালাবাদ অ্যাসোসিয়েশনের এই ‘সামার ব্যাশ’ একটি সফল ও স্মরণীয় আয়োজনে পরিণত হয়।