গত এগারোই অক্টোবর রবিবার নিউ ইয়র্ক সিটির ব্রুকলীনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে চিটাগাং এসোসিয়েশন অফ নর্থ আমেরিকা ইনকের উদ্যোগে বাৎসরিক ঈদ এ মিলাদুন্নবী (সাঃ) পালিত হয়েছে। এই ধর্মীয় আয়োজনের অনন্ত আকর্ষণ ছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান। বাদ মাগরিব মিলাদুন্নবী (সাঃ) এর ধর্মীয় আলোচনা এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন সমিতির বর্তমান সভাপতি জনাব মোহাম্মদ আবু তাহের এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম।। মাহফিলের প্রধান মেহমান ছিলেন প্রবাসের প্রখ্যাত আলেম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ব্রুকলিনস্থ বেলাল মসজিদের পেশ ইমাম মওলানা সৈয়দ আনসারুল করিম আল আজহারী।

পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে মাহফিল শুরু হয় , কোরআন তেলওয়াত করেন চট্টগ্রাম সমিতির সুযোগ্য ক্রীড়া সম্পাদক জনাব মোহামেদ ঈসা। রসুলে নাত পেশ করেন চট্টগ্রামের আরেক কৃতি সন্তান, জনাব নওশাদ কামাল। তাঁর সুললিত কণ্ঠের নাত পরিবেশনা উপস্থিত সকলকে অভিভূত করে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপকমিটির আহব্বায়ক মাস্টার মোহাম্মদ কলিমুল্লাহ এবং সদস্য সচিব জনাব তানিম মহসিন। আসন্ন বাংলাদেশ সোসাইটির নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতাকারী দুটি প্যানেলের নেতৃবৃন্দ মিলাদে অংশ নেন। বক্তব্য রাখেন আজমল হোসেন কুনু, ফিরোজ আহমেদ,মোহাম্মদ কামরুজ্জামান কামরুল , চট্টগ্রামের সন্তান, কোষাধক্ষ প্রার্থী নওশাদ হায়দার প্রমুখ।

“ইয়া নবী সালামালাইকা- ইয়া রসূল সালামালাইকা” এই সালামে দরূদের মধ্য দিয়ে মাহফিলের বয়ান করেন প্রধান মেহমান। তিনি বলেন – হযরত মোহাম্মদ মোস্তফা (সাঃ) বিশ্বের নবী এবং শেষ নবী। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাঁর উম্মতদেরকে হেদায়েত করার জন্য নূর নবী হজরত মোহাম্মদ মোস্তফা (সাঃ) কে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। তাঁর মাধ্যমেই নাজিল করেছেন শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ “আল কুরআন”। পবিত্র ঈদ এ মিলাদুন্নবী ( সাঃ) মানবকুলের এই শ্রেষ্ট সন্তানের, এই মহানবীর এই পৃথিবীতে আগমন এবং তিরোধানের ক্ষণকে উদযাপন করার মহা উপলক্ষ। মাহফিলে পবিত্র কোরানের নানা আয়াত থেকে পাঠ করেন এবং ব্যাখ্যা দেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতির সাবেক দুইবারের সভাপতি এবং ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ হানিফ, সমিতির সাবেক সভাপতি, কমিউনিটি এক্টিভিস্ট, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব শাখাওয়াত হোসেন আজম, সমিতির বর্তমান ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা কোষাধক্ষ জনাব মোহাম্মদ শামসুল আলম চৌধুরী, সমিতির সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক, বর্তমান ট্রাস্টি বোর্ডের সিনিয়র সদস্য মুনির আহমেদ চৌধুরী, সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্ঠা জনাব মোহাম্মদ সেলিম, ট্রাস্টি বোর্ডের বর্তমান কো-চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা, সমিতির কার্যকরী কমিটির সাবেক সদস্য কামাল হোসেন মিঠু, ট্রাস্টি বোর্ডের সদস্য যথাক্রমে আবুল কাসেম চট্টলা,মিজানুর রহমান জাহাঙ্গীর,

সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান ট্রাস্টি সদস্য সৈয়দ মোর্শেদ রিজভী চৌধুরী, বিশিষ্ট রাজনীতিবিদ, বর্তমান ট্রাস্টি সদস্য জনাব আবু তালেব চৌধুরী চান্দু, উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন সর্বজনাব মোহাম্মদ দিদারুল আলম , মোহাম্মদ জামাল চৌধুরী , মোহাম্মদ মুজিবুর রহমান, মোহাম্মদ মতিউর রহমান চৌধুরী, সমিতির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খোকন কে চৌধুরী, অন্তর্বর্তীকালীন কমিটির সাবেক সদস্য, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ নুরুল আনোয়ার, চট্টগ্রাম সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরিফ চৌধুরী , সন্দীপ পৌরসভা কল্যাণ সমিতির সভাপতি হাজি জাফরুল্লাহ, সমাজসেবক এঞ্জিনিয়ার ফজলুল হক, মিরাসসরাই সমিতির জনাব মোহামেদ কাওসার, মেজবাহউদ্দিন, সহ প্রমুখ ।।

প্রচন্ড ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে বিপুল সংখক চট্টগ্রামবাসী, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসীর অংশগ্রহণে মিলাদ প্রাঙ্গনটি উৎসবমুখর হয়ে উঠে। মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা ছিলো এবং মহিলাদের অংশগ্রহণ ছিলো উল্লেখ করার মতন। ঐতিহ্যবাহী মেজবানের টানে দূর দূরান্ত থেকে লোকজন ছুটে এসেছিলেন এবং উপস্থিত সকলে এই চাটগাইয়া মেজবান মন ভোরে উপভোগ করেছেন। – প্রেস বিজ্ঞপ্তি অনুসারে
























