যুক্তরাষ্ট্র সফরত খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ(KDA) এর চেয়ারম্যান জনাব সফিকুল আলম মনা সংক্ষিপ্ত সফরে সম্প্রতি নিউইয়র্ক আসলে তাঁর সম্মানে সংবর্ধনার আয়োজন করে নিউইয়র্কে বসবাসরত প্রবাসী খুলনাবাসী।

অল্প সময়ের মধ্যে এই সুন্দর আয়োজনে গ্রেটার খুলনা সোসাইটির পক্ষে ওয়াহিদ কাজী এলিন, শেখ নওশাদ আক্তার, শেখ ফারুকুল ইসলাম, শেখ হাসান আলী, ইসমত জাহান পপি, সিতারা আলী, সৈয়দ জিল্লুর রহমান,মোস্তফা শাহরিয়ার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

গ্রেটার খুলনা সোসাইটির পক্ষে আমন্ত্রিত অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের মহিলা বিষয়ক সম্পাদিকা ইসমত জাহান পপি। অনুষ্ঠান শেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

























