২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

দ্য অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি ও ‘এন্ডোমেন্ট ফান্ড’ গঠন

বিগত ২৫ বছর ধরে নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘দ্য অপটিমিস্টস’ বাংলাদেশে হাজার হাজার এতিম ও দরিদ্র শিশুর পড়াশোনার খরচ, বই-খাতা এবং অন্যান্য শিক্ষা উপকরণ জোগাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।‘শিক্ষার আলো ও আশার বার্তা নিয়ে ২৫ বছরের নিরবিচ্ছিন্ন পথচলা’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে অবহেলিত শিশুদের শিক্ষা সহায়তায় নিয়োজিত ‘দ্য অপটিমিস্টস ইনক’-এর বাৎসরিক মিলনমেলা। সংগঠনের ২৫ বছর পূর্তি উপলক্ষে গত ১১ অক্টোবর রবিবার নিউইয়র্কের ফার্মিংডেলের ‘দ্য রয়‍্যাল পাম’ মিলনায়তনে এক বিশেষ ফান্ড রেইজিং এন্ড গেট টুগেদার অনুষ্ঠান দুপুর ১২টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। প্রবাসে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজসেবক, শুভানুধ্যায়ী এবং সংগঠনের আজীবন সদস্যরা এই ফান্ড রেইজিং অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও মুল বক্তা ছিলেন বিশিষ্ট সমাজসেবী সৈয়দ জাকি হোসেন। তিনি সংগঠনের দীর্ঘ মেয়াদী স্থায়িত্ব,আর্থিক নিরাপত্তা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করে ‘এন্ডোমেন্ট ফান্ড’ গঠনের প্রস্তাব তুলে ধরেন। তিনি বলেন,একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রম শুধু নিয়মিত অনুদানের উপর নির্ভরশীল না রেখে আর্থিক ভিত্তি গড়ে তোলার জন্যেই ‘এন্ডোমেন্ট ফান্ড’ এর মাধ্যমে মূলধন সংরক্ষণ করা জরুরি। তবেই মানব কল্যাণে ব্যয় অব্যাহত রাখা সম্ভব।

অনুষ্ঠানে সৈয়দ জাকি হোসেনের প্রস্তাবটি উপস্থিত দাতা, শুভানুধ্যায়ী ও সংগঠনের সদস্যরা আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে ৫০ হাজার ও ২৫ হাজার ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। দাতাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান রেখে তাদের নাম প্রকাশ করা হয়নি। এছাড়াও অপটিমিস্ট’র চলমান সিএসপি ও এস এস পি কর্মসুচির জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান উদারভাবে অনুদান প্রদান করেন অনুষ্ঠানে। এই উদ্যোগে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ পাওয়ার প্রতিশ্রুতি মিলেছে। সংগঠনের প্রত্যেক সদস্য ব্যক্তিগতভাবে ১০০০ ডলার করে দেয়ার অঙ্গীকার করেছেন।

অনুষ্ঠানে আগত অতিথিরা প্রবাসে থেকেও বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এই ধারা অব্যাহত রাখার অঙ্গিকার করেন। সংগঠনের কো ফাউন্ডার ও বর্তমান চিফ কো অর্ডিনেটর মিনহাজ আহমেদ জানান, আমাদের মানবকল্যাণমুলক কার্যক্রম অব্যাহত রাখতে এবং দ্য অপটিমিস্টস’র প্রাতিষ্ঠানিক স্থায়িত্ব নিশ্চিত করতে নতুন ‘এন্ডোমেন্ট ফান্ড’ গঠন করেছি। এবারের ফান্ড রেইজিংয়ে ‘এন্ডোমেন্ট ফান্ড’র জন্যে ২ লক্ষ ৬০ হাজারের ডলার প্রাপ্তির ঘোষণা এসেছে।

অনুষ্ঠানে ‘দ্য অপটিমিস্টস’র পক্ষ থেকে ৪জন বিশিষ্ট অবদানকারীকে সম্মাননা জানানো হয়। সম্মাননা প্রাপ্তদের মধ্যে ছিলেন লিয়াকত হোসেন, রাহাত হোসেন, ফকু চৌধুরী এবং আফতার গাঞ্জু। মহৎ এই অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগীতা করেছেন দ্য অপটিমিস্টস’র কো ফাউন্ডার ও ফার্স্ট মেম্বার মো: রফিক উদ্দিন চৌধুরী রানা, কো ফাউন্ডার ও বর্তমান চেয়ারম্যান শামীম আহমেদ,বোর্ড অব ডিরেক্টরস এর প্রেসিডেন্ট ফাতেমা শাহাব রুমা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন সোহায়লা উদ্দিন। এবারের বাৎসরিক আয়োজনে ডিজিটাল ট্রাভেলস এস্টোরিয়া এবং নজরুল ইসলাম যৌথভাবে স্পন্সর হিসেবে সহযোগিতা করেছেন। এছাড়া অনুষ্ঠানের গ্র্যান্ড স্পন্সর ছিলেন ‘রিভাইভিফাই’।