বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে ‘পরিবর্তনের শ্লোগান’ নিয়ে প্রতিন্দ্বিতাকারী ‘কুনু-ফিরোজ’প্যানেলের উদ্যোগে ওজনপার্কের নির্বাচনী ও প্যানেল পরিচিতি সভায় মানুষের ঢল নেমেছিলো। বিশেষ করে সভাপতিপদপ্রার্থী আজমল হোসেন কুনু’র এলাকা হিসেবে ওজনপার্ক-কে ‘কুনু-ফিরোজ’ প্যানেলের ঘাঁটি হিসেবে উল্লেখ করেবক্তারা বলেছেন ২৫ অক্টোরের নির্বাচনে ওজনপার্ক কেন্দ্র তথা সকল কেন্দ্রে জয়ী হয়ে প্রবাসীদের ন্যায্য দাবী পূণকরবেন। সভায় কুনু বলেন, ওজনপার্কবাসী হিসেবে আমি সবার সহযোগিতা চাই, ভোট চাই।

আমার আরচাওয়া-পাওয়ার কিছু নেই। কমিউনিটির সেবাই আমার লক্ষ্য। তিনি বলেন, এটাই আমার শেষ নির্বাচন। আগামীনির্বাচনে জয়ী হলে সবাইকে নিয়ে বাস্তবভিত্তিক কর্মসূচী নিয়ে সোসাইটিকে তথা কমিউনিটিকে শক্তিশালী করবো।অপরদিকে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফিরোজ আহমেদ বলেন, আমরা নির্বাচিত হলে সোসাইটিকে সম্পূর্নরাজনীতিমূক্ত রাখবো। সোসাইটিকে সবার সংগঠনে পরিণত করবো, জবাবদিহীর সোসাইটি গড়বো।
গত ১৩ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় ওজনপার্কের আল মদিনা পার্টি হলে ‘কুনু-ফিরোজ’ প্যানেলের উদ্যোগেআয়োজিত নির্বাচনী সভায় সর্বস্তরের বিপুল সংখ্যক বাংলাদেশীর উপস্থিতিতে সভাটি জনসভায় পরিণত হয়। অনেকবাংলাদেশী রেষ্টুরেন্টে বসা বা দাঁড়ানোর স্থান না পেয়ে ফুটপাতে দাঁড়িয়ে সভায় অংশ নেন। সন্ধ্যা ৮টা থেকে রাত ১১টাপর্যন্ত সভার কার্যক্রম চলে।

‘কুনু-ফিরোজ’ প্যানেলের ওজনপার্ক নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ফখরুল ইসলামের সভাপতিত্বেঅনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা রফিক উদ্দিন। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক ট্রাষ্ট্রি বোর্ড সদস্যএবং ‘কুনু-ফিরোজ’ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা জামাল আহমেদ জনি।

আমন্ত্রিতঅতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটি ও গ্রেটার নোয়াখালী সোসাইটির সাবেক সভাপতি আব্দুর রব মিয়া, ‘কুনু-ফিরোজ’ প্যানেলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বেলাল মাহমুদ, আহবায়ক রুহুলআমীন সিদ্দিকী, কো-চেয়ারম্যান এবং বৃহত্তর কুমিল্লা সমিতি ইউএসএ’র সভাপতি ইউনুস সরকার, প্রধান সমন্বয়কারীবাবুল চৌধুরী এবং অর্থ কমিটির চেয়ারম্যান মইনুল ইসলাম, মিডিয়া ও কমিউনিকেশন কমিটির চেয়ারম্যান প্রফেসরসৈয়দ আজাদ, বিশিষ্ট রাজনীতিক ও ব্যবসায়ী মোস্তফা কামাল পাশা বাবুল, মসজিদ আল আমান পরিচালনাকমিটির সভাপতি ও বিয়ানীবাজার সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি বুরহান উদ্দিন কফিল, বিয়ানীবাজার সমিতিইউএসএ’র সভাপতি আব্দুল মান্নান, নারায়নগঞ্জ জেলা সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি ও উপদেষ্টা মোহাম্মদমহসীন, কুইন্স বাংলাদেশ সোসাইটির সভাপতি কাজী তোফায়েল ইসলাম ও সাবেক সভাপতি শামসুদ্দীন, আলআমীন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি কবীর চৌধুরী, কবি গৌউস খান, গ্রেটার নোয়াখালী সোসাইটিইউএসএ’র সভাপতি মোহাম্মদ নাসিম, বিশিষ্ট রাজনীতিক ও ব্যবসায়ী নজরুল ইসলাম ও আবু তাহের, কমিউনিটিঅ্যাক্টিভিষ্ট মিসবা আবদীন, খায়রুল ইসলাম খোকন, বিশিষ্ট সমাজসেবক নূর আহমেদ, কুমিল্লা সোসাইটিইউএসএ’র সভাপতি কাজী আসাদুল্লাহ, জ্যামাইকা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা জহির মোল্লা, ওজনপার্ক নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সামসুল আবদীন, প্রধান উপদেষ্টা জাকির চৌধুরী, প্রধানসমন্বয়কারী আব্দুল ওয়াদুদ, অর্থ কমিটির চেয়ারম্যান আরিফ চৌধুরী প্রমুখ।

সভায় অতিথিবৃন্দ সহ কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সভাপতিও কুইন্স নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ফারুক চৌধুরী, সাবেক ছাত্রনেতা সরোয়ার হোসেন, ‘কুনু-ফিরোজ’প্যানেলের সিনিয়র সহ সভাপতি পদপ্রার্থী দুলাল বেহেদু, সহ সভাপতি পদপ্রার্থী ও সোসাইটির বর্তমান সহ সাধারণসম্পাদক কালাম ভূঁইয়া, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক মোর্শেদ আলম, কার্যকরী সদস্য আবুল বাশার ভূইয়া প্রমুখ।যৌথভাবে সভা পরিচালনা করেন ‘কুনু-ফিরোজ’ প্যানেল পরিচালনা কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব মোহাম্মদআনোয়ার হোসেন ও ওজনপার্ক নির্বাচন পরিচলনা কমিটির সদস্য সচিব মির্জা মাহমুদুল হাসান।

সভায় আজমল হোসেন কুনু আরো বলেন, সোসাইটিতে আগেও সভাপতি হিসেবে নেতৃত্ব দিয়েছি। কোন মিথ্যাপ্রতিশ্রুতি, আশ্বাস দেবো না। কমিউনিটির সেবায় যা করা দরকার তাই করবো, এজন্য সবার সহযোগিতা নেবো।বাস্তবমুখী পদক্ষেপ নেবো। তিনি বলেন, সোসাইটিকে গণমুখী করতে আগামীতে দেশের ৬৪ জেলার ৬৪ জনকে নিয়েউপদেষ্টা কমিটি গঠন করবো, দেশের ৮ বিভাগ থেকে আরো ৮ জনকে সম্পৃক্ত করে ট্রাষ্টি বোর্ড ২০ সদস্য বিশিষ্ট করাহবে।

ফিরোজ আহমেদ বলেন, পৃথিবীতে বাংলা ভাষাভাষীদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ সোসাইটি। আমরাজবাবদিহীমূলক সোসাইটি গড়তে চাই। ইফতার মাহফিলের নামে অপচয় নয়, বরং অর্থ সাশ্রয় করে অনুষ্ঠান করারওপ্রতিশ্রুত দেন ফিরোজ আহমেদ। এছাড়াও তিনি আরো কবর ক্রয় করার উপর গুরুত্বারোপ করে বলেন, বর্তমানকমিটি গত নির্বাচনে দেয়া তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তাই সোসাইটির নেতৃত্বে পরিবর্তনদরকার। আর এই পরিবর্তনের জন্যই আমরা প্রর্থী হয়েছি।

জামাল উদ্দিন আহমেদ জনি বলেন, ‘সেলিম-আলী’ প্যানেলের কাছে গত নির্বাচনে অনেক প্রতিশ্রুতি শুনেছিলাম, তার কোন বাস্তবায়ন নেই। তিনি আবারো প্রশ্ন রেখে বলেন, ৯০ হাজার ডলার কিভাবে ইফতারে খরচ হয়, এতেজনগণের অর্থের অপচয় হয়েছে। তিনি আজমল হোসেন কুনু ও ফিরোজ আহমেদ-কে স্বচ্ছ ও পরিচ্ছন্ন ব্যক্তি হিসেবেউল্লেখ করে ২৫ অক্টোবরের নির্বাচনে ‘কুনু-ফিরোজ’ প্যানেল-কে জয়যুক্ত করার অনুরোধ জানান।

সভায় বাবুল চৌধুরী কিভাবে ‘কুনু-ফিরোজ’ প্যানেল-কে ভোট দিতে হবে তা উপস্থিত ভোটারদের কাছে তুলে ধরেন। সভায় বক্তারা বর্তমান কমিটির আয়-ব্যয়ের হিসাব দাবী, কবর ক্রয় করা না করার তীব্র সমালোচনা করেন এবং‘কুনু-ফিরোজ’ প্যানেল-কে একটি যোগ্য প্যানেল হিসেবে উল্লেখ করে নির্বাচিত করার আহবান জানিয়ে বলেন, আজমল হোসেন কুনু ওজনপার্কের মানুষ, আমাদের ঘরের মানুষ, তাঁর সম্মান মানেই ওজনপার্কের সম্মান। তার সম্মানরাখতেই ‘কুনু-ফিরোজ’ প্যানেলকে জয় করতে হবে।

সভায় ‘কুনু-ফিরোজ’ প্যানেলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন জামাল আহমেদ জনি। প্যানেলের প্রার্থী হলেন: সভাপতি- আজমল হোসেন কুনু, সিনিয়র সহ সভাপতি- দুলাল বেহেদু, সহ সভাপতি- আবুল কালাম ভূইয়া, সাধারণসম্পাদক-ফিরোজ আহমেদ, সহ সাধারণ সম্পাদক- মোহাম্মদ নওশাদ হোসেন, কোষাধ্যক্ষ- মফিজুল ইসলাম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক- মোহাম্মদ জামিল আনসারী, সাংস্কৃতিক সম্পাদক- আহমেদ আর চৌধুরী, জনসংযোগ ও প্রচারসম্পাদক- সৈয়দ গৌসুল হোসাইন, সমাজকল্যাণ সম্পাদক- কয়েস আহমেদ, সাহিত্য সম্পাদক- মোহাম্মদ এ আখতার, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক- মোর্শেদ আলম, স্কুল ও শিক্ষা সম্পাদক- মোহাম্মদ মাইন উদ্দিন, মহিলা ও শিশু বিষয়কসম্পাদক- বেগম এম চৌধুরী, যুব ও তথ্যপ্রযুক্তি সম্পাদক- কাজী আর হাসান এবং কার্যকরী সদস্য- আবুল বাশারভূইয়া, সিদ্দিক পাটোয়ারী, প্রফেসর মোহাম্মদ আব্দুল বাছির, মাসুদুল হক ছানু, মোহাম্মদ কাওসার আলম ও মনিরুলইসলাম মনির।
নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে। উল্লেখ্য, আগামী ২৫ অক্টোবর, রোববার নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।‘কুনু-ফিরোজ’ প্যানেলের পরবর্তী নির্বাচনী সভা ১৮ অক্টোবর রোববার সন্ধ্যা ৭টায় ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে, ১৯অক্টোবর সোমবার সন্ধ্যা ৭টায় জ্যামাইকার অঙ্গন পার্টি হলে এবং ২৩ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৭টায় উডসাডেরগ্রলশান ট্যারেসে। -প্রেস বিজ্ঞপ্তি।
























