১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে নাগরিকত্বের জন্য আবেদন করা ৭ লাখ ৪২ হাজার ১৩৮টি এন-৪০০ (Form N-400) নিষ্পত্তির অপেক্ষায়, গড় সময় বর্তমানে ১২.৭ মাস

যুক্তরাষ্ট্রে নাগরিকত্বের জন্য আবেদন করা ৭ লাখ ৪২ হাজার ১৩৮টি এন-৪০০ (Form N-400) নিষ্পত্তির অপেক্ষায়, গড় সময় বর্তমানে ১২.৭ মাস

ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (USCIS)-এর ২০২৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিক পযর্ন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে নাগরিকত্বের জন্য আবেদন করা ৭ লাখ ৪২ হাজার ১৩৮টি এন-৪০০ (Form N-400) আবেদন নিষ্পত্তির অপেক্ষায় বা ব্যাকলগে আটকে রয়েছে। এরমধ্যে (এপ্রিল-জুন ২০২৬) – এই তিন মাসে নতুন করে ১ লাখ ৪৫ হাজার ৮৭২টি আবেদন জমা পড়লেও, বিপরীতে মাত্র ৭০,৫৩৯টি আবেদন নিষ্পত্তি (অনুমোদন বা প্রত্যাখ্যান) করতে পেরেছে ইউএসসিআইএস। অর্থাৎ, প্রতি ১০০টি নতুন আবেদনের বিপরীতে মাত্র ৪৮টি আবেদন নিষ্পত্তি করা সম্ভব হয়েছে।

(এপ্রিল-জুন ২০২৬): নতুন আবেদন জমা পড়েছে ১,৪৫,৮টি, যার মধ্যে ৫৭,৬৯৭টি অনুমোদিত এবং ১২,৮৪২টি প্রত্যাখ্যাত হয়েছে।টেক্সাসের হিউস্টন (৩১,০৫৭টি) ও ডালাস (২৮,৬৬২টি) এবং শিকাগোর (২৩,৬২৩টি) মতো ফিল্ড অফিসগুলোর পাশাপাশি নিউইয়র্কের অফিসগুলোতেও অনিষ্পন্ন আবেদনের কারণে ব্যাপক কাজের চাপ তৈরি হয়েছে।

নিয়মিত ক্যাটাগরির আবেদনের ক্ষেত্রে গড় নিষ্পত্তির সময় দাঁড়িয়েছিল প্রায় ৯.৫ মাস। তবে পরবর্তী মাসগুলোতে (আগস্ট ২০২৬ নাগাদ) এই জট আরও বেড়ে ৮ লাখ ১৩ হাজার ছাড়িয়েছে এবং নিষ্পত্তির গড় সময় ১২.৭ মাসে গিয়ে ঠেকেছে।

অভিবাসন বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রজুড়্ প্রসেসিংয়ের গতি ধীর হয়ে যাওয়া এবং আবেদন প্রত্যাখানের হার বৃদ্ধি পাওয়ায় বৈধ স্থায়ী বাসিন্দারা (LPR) নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে দীর্ঘ বিলম্বের সম্মুখীন হচ্ছেন।