২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

পরিব্রাজক হাবিব রহমানের ‘জাপান ভ্রমণ বইয়ের মোড়ক উন্মোচন

গত সোমবার (২৩ নভেম্বর) ব্রঙ্কসের একটি মেডিটেরিয়ান রেস্টুরেন্টের হলরুমে বিশ্বপরিব্রাজক, সাংবাদিক হাবিব রহমানের সপ্তম ভ্রমণ গদ্যের বই ‘জাপান ভ্রমণ’ বইয়ের মোড়ক উন্মোচনকরা হয়েছে। যৌথভাবে মোড়ক উন্মোচনকরেন ইউনিসেফ-এর সাবেক কর্মকর্তা জালাল আহমেদ এবং বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টিভির সিইও আবুতাহের।

অনাড়ম্বর এই অনুষ্ঠানে টাইম টিভির সিইও আবু তাহের বলেন, ছাত্রজীবন থেকেই হাবিব রহমান ভ্রমণ করে আসছেন। সেই ভ্রমণ আরো গতি পেয়েছে তিনি যুক্তরাষ্ট্রে চলে আসার পর। তিনি বিশ্বের শতাধিক দেশ ভ্রমণ করেছেন।ভ্রমণের স্মৃতিগুলো পর্যায়ক্রমে তুলে ধরছেন তার প্রতিটি ভ্রমণ কাহিনীতে। ‘জাপান ভ্রমণ’ তাঁর সপ্তম ভ্রমণ কাহিনী।সুখ পাঠ্য এই বইটি জাপান ভ্রমণে আগ্রহীদের ভ্রমণ আরো সহজ করে তুলবে বলে আমার বিশ্বাস।

পার্কচেস্টার ব্র্ঙ্কস রিয়েলিটির প্রেসিডেন্ট সালেহ উদ্দীন বলেন, আমি জাপানে ছিলাম দীর্ঘদিন। হাবিব রহমানের জাপান ভ্রমণ বইটি পড়ে জাপানকে যেন আমি নতুন করে চিনেছি। তিনি বইটির সাফল্য এবং লেখকের দীর্ঘায়ু কামনা করে আরো বই লেখার জন্য লেখকের প্রতি অনুরোধ জানান।

সাপ্তাহিক হক কথা সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ বলেন, আমরা দুই দশকের বেশী সময় একসাথে মিডিয়ায় কাজ করেছি। বই প্রকাশের আগেই তার লেখাগুলো সংবাদপত্রে পড়ার সৌভাগ্য আমার হয়েছে। বিশ্বখ্যাত শিকারী জিম করবেট যেমন একহাতে বন্দুক আর এক হাতে কলম নিয়ে লেখক হিসাবে বিখ্যাত হয়েছেন, তেমনি পরিব্রাজক হাবিব রহমান ভ্রমণের পাশাপাশি কলম হাতে নিয়ে আমাদের সুন্দর সুন্দর লেখা আর বই উপহার দিয়ে বাংলা সাহিত্যের ইতিহাসে অমর হয়ে থাকবেন বলে আমার বিশ্বাস। পাঠকদের তিনি যেভাবে চোখের পলকে পৃথিবী ঘুরিয়ে আনছেন তার প্রতি সীমাহীন কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লেখকের দীর্ঘায়ু এবং গ্রন্থগুলোর বহুল প্রচার কামনা করেন।

বইটির লেখক হাবিব রহমান বলেন, আমার প্রকাশিত কোনো বইয়েরই আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন অনুষ্ঠান করিনি কখনো। আসলে লেখালেখি আমার কাছে কোনো প্রচার কিংবা আত্মপ্রদর্শনের বিষয় নয়। পাখি যেমন মনের আনন্দেগান গেয়ে যায়, বিনিময়ে করতালি কিংবা প্রশংসার প্রত্যাশা করে না, আমিও তেমনি নিজের আনন্দে লিখে যাই।লিখতে ভালো লাগে, তাই লিখি। পৃথিবীকে দেখতে ভালো লাগে, তাই ঘুরে বেড়াই। আর সেই দেখা ও ভালো লাগারগল্পগুলো পাঠকদের সঙ্গে ভাগ করে নিতেই বই প্রকাশ করি। আনুষ্ঠানিকতা কিংবা বাড়তি মনোযোগ আকর্ষণের প্রতিকখনো বিশেষ আগ্রহ অনুভব করিনি।

তিনি বলেন, আমার সহকর্মী সালেহ উদ্দীন হঠাৎ করেই ‘জাপান ভ্রমণ’ বইটির এক অনাড়ম্বর, অনানুষ্ঠানিক মোড়কউন্মোচন অনুষ্ঠানের আয়োজন করেছেন আমাকে না জানিয়েই। কোনো পূর্বঘোষণা নেই, কোনো আনুষ্ঠানিক প্রস্তুতিরভার নেই- আছে শুধু আন্তরিকতা আর ভালোবাসার এক অনন্য প্রকাশ। তার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আর সেই আয়োজনে আমার নিত্যশুভার্থী, টাইম টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বাংলা পত্রিকার সম্পাদকআবু তাহের নিজের হাতে বইটির মোড়ক উন্মোচন করে আমাকে যে ভালোবাসায় সিক্ত করলেন, তা ভাষায় প্রকাশ করাকঠিন। মনে হলো, বইটির মোড়ক উন্মোচনের চেয়েও বড় কোনো উপহার যেন সেদিন আমার হাতে তুলে দেওয়া হলো- সেটি হলো মানুষের অকৃত্রিম ভালোবাসা ও সম্মান। সালেহ উদ্দীনের এই অপ্রত্যাশিত আয়োজন, আবু তাহেরের আন্তরিক ভালোবাসা এবং উপস্থিত সকলের শুভেচ্ছাআমার স্মৃতির পাতায় অনেক দিন উজ্জ্বল হয়ে থাকবে।

হাবিব রহমান বলেন, জীবনের দীর্ঘ পথচলায় আমি অনেক দেশ দেখেছি, অনেক শহর ঘুরেছি, অনেক ঐতিহাসিকস্থাপনা আর বিস্ময়কর প্রকৃতির সামনে দাঁড়িয়েছি। ক্যামেরায় বন্দী করেছি অসংখ্য দৃশ্য। কিন্তু আজ আমারভালোবাসার মানুষদের নিয়ে নিউইয়র্কের সেই ছোট্ট আয়োজন আমাকে নতুন করে উপলব্ধি করাল- পৃথিবীর সবচেয়েসুন্দর দৃশ্যগুলো সব সময় পাহাড়, সমুদ্র কিংবা প্রাসাদে থাকে না। কিছু সৌন্দর্য লুকিয়ে থাকে মানুষের হৃদয়ে, মানুষেরভালোবাসায়। বইয়ের পাতায় আমি পৃথিবীর গল্প লিখি। আর আজ কিছু মানুষ তাঁদের ভালোবাসা দিয়ে আমারজীবনের পাতায় একটা অন্যরকম গল্প লিখে দিলেন।

লেখক হাবিব রহমান এই অনুষ্ঠানটি করে একটি সুন্দর এবং ভালোলাগার অনন্য মুহুর্ত উপহার দেয়ার জন্যপার্কচেস্টার ব্রঙ্কস রিয়েলিটির দুই কর্নধার শরিফুল ইসলাম এবং সালেহ উদ্দীনের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। জাপান ভ্রমণ পুরো বইটি প্রথম থেকে শেষ পর্যন্ত সাপ্তাহিক দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে। এজন্যতিনি পত্রিকা কর্তৃপক্ষের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিদার চৌধুরী, এমাদ আহমেদ সানি, জন পালমা, সুরুজ ইসলাম, মোহাম্মদ মুন্সী, মোহাম্মদখান, তাজুল ইসলাম, এমদাদ আহমেদ সামি, সাব্বির আহমেদ, সামিউল ইসলাম সামি, সামিউল ইসলাম সহ আরওঅনেক গুণীজন, শুভানুধ্যায়ী ও প্রিয় মানুষ। তাঁদের উপস্থিতি, আন্তরিকতা, শুভকামনা আর উষ্ণ কথামালায় শীতেরসন্ধ্যায় ছোট্ট আয়োজনটি হয়ে উঠেছিল প্রাণবন্ত ও স্মরণীয়। অনুষ্ঠানটি নান্দনিকভাবে উপস্থাপনা করেন রেজা আবদুল্লাহ। পরে সবাইকে নৈশভোজে আপ্যায়িত করা হয়। -প্রেসবিজ্ঞপ্তি অনুসারে