ভিসার সাক্ষাৎকারের সময় কোনো ধরনের মিথ্যা তথ্য না দিতে ভিসাপ্রার্থীদের সতর্ক করেছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস। মিথ্যা তথ্য দিলে সংশ্লিষ্ট ব্যক্তির যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকালে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা দেওয়া হয়।
পোস্টে যুক্তরাষ্ট্রের ভিসাপ্রার্থীদের উদ্দেশে বলা হয়েছে, ‘কনস্যুলার কর্মকর্তারা আপনার অতীতের যেকোনো ইমিগ্রেশন আইন লঙ্ঘনের তথ্য সম্পর্কে অবগত।’
এ কারণে ভিসার সাক্ষাৎকারের সময় প্রার্থীদের সত্য তথ্য দেওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস। সতর্ক করে বলা হয়েছে, ‘তাই সাক্ষাৎকারে সত্য বলুন-মিথ্যা বললে আপনার যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে।

















