পদত্যাগের ১১ দিন পর জেনসেন হুয়াংকে এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও পরিচালক পদে পুনর্বহালের সিদ্ধান্তে সরাসরি ভূমিকা রাখার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত সোমবার (২৩ নভেম্বর) সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, হুয়াংয়ের পুনর্বহাল নিয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদের সঙ্গে তিনি ‘সরাসরি ও পরোক্ষভাবে’ কথা বলেছেন এবং জাতীয় নিরাপত্তা নিয়ে তাদের উদ্বেগ দূর করার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, ‘আমি ওদের রাজি করিয়েছি।’
তিনি আরও বলেন, ‘আমি পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে সরাসরি ও পরোক্ষভাবে কথা বলেছি। বিষয়টি নিয়ে আমার দৃঢ় অবস্থান ছিল। কোম্পানিটির পরিস্থিতি দেখার পর আমার অবস্থান আরও জোরালো হয়েছে। কারণ, আমার কাছে এটি আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি কোম্পানির অভ্যন্তরীণ সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এমন হস্তক্ষেপের কথা স্বীকার করা বেশ অস্বাভাবিক ঘটনা। বিতর্কের পর হুয়াংকে সিইও পদে ফিরিয়ে আনার ঘোষণায় শেয়ারবাজারে এনভিডিয়ার শেয়ারের দাম বেড়েছে। এর আগে গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দরপতন হয়েছিল।
চুক্তি চূড়ান্ত হওয়ার পর হুয়াংকেও ফোন করার কথাও জানান ট্রাম্প। তিনি বলেন, ‘আমি তাকে ফোন করে বলেছিলাম, জেনসেন, তোমাকে একটি কাজ করতে বলছি—কঠোর পরিশ্রম করো।’ সোমবার (২৩ নভেম্বর) জেনসেন হুয়াংকে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও পরিচালক হিসেবে পুনর্বহাল করেছে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। অন্তত দুটি বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য প্রকাশ পাওয়ার পর তিনি পদত্যাগ করেছিলেন।
উল্লেখ্য, ওই সম্পর্কগুলোর মধ্যে একটি ছিল এমন এক নারীর সঙ্গে; যিনি চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করছিলেন বলে মার্কিন কর্মকর্তারা ধারণা করেছিল। অন্যটি ছিল সরাসরি হুয়াংয়ের অধীনে কর্মরত একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, পরিচালনা পর্ষদ ‘যুক্তরাষ্ট্র সরকারের উচ্চপর্যায় থেকে তথ্য পেয়েছে এবং সেই তথ্যের ভিত্তিতে পর্ষদ আত্মবিশ্বাসী যে মি. হুয়াংকে পুনর্বহাল করায় জাতীয় নিরাপত্তার কোনো ঝুঁকি নেই।’ এর আগে, একের পর এক বড় ধরনের করপোরেট কেলেঙ্কারির জেরে গত ১২ নভেম্বর প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদ থেকে পদত্যাগ করেন জেনসেন হুয়াং।

সিএনবিসিকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, হুয়াংয়ের কারণে জাতীয় নিরাপত্তার ঝুঁকি তৈরি হবে কি না, তা জানতে চেয়েছিল পরিচালনা পর্ষদ। বিষয়টি কয়েক দিন নয়, কয়েক সপ্তাহ ধরে পর্যালোচনার পর প্রশাসন জানিয়েছে, এতে কোনো সমস্যা নেই।
হুয়াংকে পুনর্বহালে নিজের হস্তক্ষেপের গুরুত্ব তুলে ধরে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তার হস্তক্ষেপ না থাকলে হুয়াংকে আবার সিইও করা হতো কি না, তা নিয়ে তিনি সন্দিহান। তার ভাষ্যমতে, ‘আমি বিশ্বাস করি, আমার হস্তক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।’
পর্ষদকে কী বলে রাজি করিয়েছিলেন—এমন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি তাদের মত বদলাতে পেরেছেন। কোম্পানিটির শেয়ারের দরপতনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেড় সপ্তাহ আগের তুলনায় আগের দিন পর্ষদকে রাজি করানো অনেক সহজ ছিল। সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘মূলত পরিচালনা পর্ষদে আমার প্রতিনিধিত্ব ছিল।’
গত সপ্তাহে শেয়ারবাজারে দরপতন হুয়াংকে ফিরিয়ে আনার বিষয়ে তার অবস্থানকে প্রভাবিত করেছে কি না, জানতে চাইলে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘সম্ভবত।’ তবে দীর্ঘমেয়াদি প্রভাবই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল বলে জানান তিনি। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘তার মস্তিষ্কে এমন আরও কিছু চিপ রয়েছে, যেগুলোর কথা আর কেউ জানে না, এমনকি আমিও না।’
আর্থিকভাবে লাভবান হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প
প্রেসিডেন্ট ট্রাম্প, যিনি এনভিডিয়া (Nvidia)-এর পরিচালনা পর্ষদকে জেনসেন হুয়াংকে পুনরায় সিইও হিসেবে নিয়োগ দেওয়ার জন্য চাপ দিয়েছিলেন। যদিও হুয়াং একটি বড় ধরনের কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিলেন। এই প্রযুক্তি উদ্যোক্তার কোম্পানিতে ফিরে আসার ফলে প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যেই আর্থিকভাবে লাভবান হয়েছেন। গত শুক্রবার (২০ নভেম্বর) এনভিডিয়ার শেয়ারের দর ছিল ১২৫.৫৩ ডলার; সোমবার (২৩ নভেম্বর ) তা বেড়ে সর্বোচ্চ ১৭১.০৫ ডলারে পৌঁছায় এবং দিনশেষে ১৬৫.০৫ ডলারে নেমে আসে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) কোম্পানির শেয়ারের দর প্রায় ১০ ডলার কমে ১৫৫.৩৮ ডলারে গিয়ে ঠেকে। মঙ্গলবার দরপতন সত্ত্বেও, এনভিডিয়ায় হুয়াংয়ের ফিরে আসার সুবাদে প্রেসিডেন্ট ট্রাম্প শেয়ারপ্রতি প্রায় ৪০ ডলারের মতো আর্থিক সুবিধা পেয়েছেন।” মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বর মাসের শেষ নাগাদ প্রেসিডেন্ট এনভিডিয়া (Nvidia, Inc.)-এর ৩২,০০০ থেকে ৩,৭০,০০০টি শেয়ারের মালিক ছিলেন।

সোমবার এনভিডিয়ার শেয়ারের দর বেড়ে যাওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্পের সম্পদের পরিমাণ ১.৩ মিলিয়ন থেকে ১৬ মিলিয়ন ডলার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্র সরকারের নৈতিকতা বিষয়ক দপ্তরের (U.S. Office of Government Ethics) গত সপ্তাহে প্রকাশিত আর্থিক নথিপত্র অনুযায়ী, সেপ্টেম্বর মাসে প্রেসিডেন্ট ট্রাম্প ১ লক্ষ ১ হাজার থেকে ২ লক্ষ ৬০ হাজার ডলার মূল্যের এনভিডিয়া শেয়ার কিনেছিলেন। এছাড়া, ২৪ সেপ্টেম্বর তিনি কোম্পানিটির ১,০০০ থেকে ১৫,০০০ ডলার মূল্যের শেয়ার বিক্রি করেছিলেন।
এই বিক্রির ঘটনাটি ঘটেছিল ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এ প্রকাশিত সেই প্রতিবেদনের এক মাসেরও বেশি সময় আগে, যেখানে বলা হয়েছিল যে হুয়াং (Huang)-এর সঙ্গে অ্যালিস হুয়াং নামে এক নারীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল – যিনি আমেরিকান গোয়েন্দা কর্মকর্তাদের সন্দেহে একজন চীনা গুপ্তচর হতে পারেন বলে ধারণা করা হয়। অ্যালিস হুয়াং ‘মেগাস্পিড’ (Megaspeed) কোম্পানির একজন প্রাক্তন নির্বাহী ছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্প হুয়াংকে চাকরিতে ফিরিয়েই আনেননি, নিশ্চিত বিবাহ বিচ্ছেদ থেকেও বাঁচিয়েছেন হুয়াং দম্পতিকে
ধারণা করা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প কেবল এনভিডিয়া (Nvidia)-র সিইও জেনসেন হুয়াংকে চাকরিতে ফিরিয়েই আনেননি, নিশ্চিত বিবাহ বিচ্ছেদ থেকেও বাঁচিয়েছেন হুয়াং দম্পতিকে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, এনভিডিয়া (Nvidia)-র সিইও জেনসেন হুয়াং—যিনি চিটিং অর্থাৎ প্রতারণা করেছেন—এবং তাঁর স্ত্রী বিষয়টি ‘মিটিয়ে ফেলেছেন’ এবং সে ‘খুবই ভালো স্ত্রী’। এনভিডিয়ার একজন বড় শেয়ারহোল্ডার এবং হুয়াংয়ের ৪০ বছরেরও বেশি সময়ের জীবনসঙ্গিনী লোরি হুয়াং, গত মাসে এই কেলেঙ্কারি সামনে আসার পর থেকে অবশ্য নীরব রয়েছেন।










