


যুক্তরাষ্ট্রে ইমিগ্র্যান্টদের বিরুদ্ধে চলমান ধরপাকড়ের প্রতিবাদে এবং মানবাধিকারের পক্ষে অবস্থান নিতে গিয়ে ইমিগ্রেশন ‘যুদ্ধক্ষেত্র’ মিনিয়াপোলিসে মানবাধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা পালনের অভিযোগে গত বুধবার ১৪ জানুয়ারী ইমিগ্রেশ্যান এন্ড কাষ্টমস এনফোর্সমেন্ট (ICE) সদস্যরা বাংলাদেশি আমেরিকান আইটি প্রফেশনাল আলিয়া বহমানকে জোরপূর্বক তার গাড়ি থেকে টেনে-হিঁচড়ে বের করে গ্রেফতার করে। নিজের পেশাগত দায়িত্বের পাশাপাশি আলিয়া দীর্ঘদিন ধরে মানবাধিকার রক্ষায় সাহসী ভূমিকায় ছিলেন।













