২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

আর্ন্তজাতিক

ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ ফিরে পেলে প্রতিটি বিলেই ভেটোর হুমকি প্রেসিডেন্ট ট্রাম্পের

ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ ফিরে পেলে প্রতিটি বিলেই ভেটোর হুমকি প্রেসিডেন্ট ট্রাম্পের

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যে, আগামী মাসের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা যদি প্রতিনিধি পরিষদে(হাউস) বা সিনেটের নিয়ন্ত্রণ নিয়ে নেয়, তবে তাঁর প্রশাসনের বাকি মেয়াদে উত্থাপিত প্রতিটি আইন বা বিলের ওপর তিনি ভেটো দেবেন।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে হোয়াইট হাউসের সাউথ লনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমার মনে হয় রিপাবলিকানরাই জিতবে। তবে যদি এমন অচলাবস্থা তৈরি হয়—যাকে আপনারা ‘গ্রিডলক’ বলছেন—তখন আমি প্রতিটি বিলেই ভেটো দেব। এরপর ডেমোক্র্যাটরাই সমঝোতার জন্য এগিয়ে আসবে। তখন আমরা বিষয়টি সমাধান করে নেব।”