গত দিন কয়েক যাবৎ নিউ ইয়র্ক সিটির Canal Street থেকে Jackson Heights, ব্রুকলিন থেকে ব্রঙ্কস – সাবওয়ে স্টেশনগুলোর সামনে প্রায় একই দৃশ্য। কমলা ভেস্ট পরা স্বেচ্ছাসেবকরা যাত্রীদের হাতে ছোট্ট একটি সাদা কার্ড তুলে দিচ্ছেন। কার্ডে কোনো বিজ্ঞাপন নেই, আছে শুধু ৩ লাইনের অধিকার।
আর এই কার্ডের ছবিই আজ ফেসবুক, টিকটকে সবচেয়ে বেশি শেয়ার হচ্ছে।
কেন হঠাৎ এই কার্ড?
গত কয়েক মাসে নিউইয়র্কে ICE-এর উপস্থিতি বেড়েছে। Operation Salvo ঘোষণার পর থেকে 26 Federal Plaza-কে কেন্দ্র করে অভিযান পরিচালিত হচ্ছে। City Council Immigration Committee জানিয়েছে, এই আতঙ্কে অনেক বাংলাদেশি, লাতিনো ও এশিয়ান পরিবার স্কুল, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট এমনকি বাজারেও যেতে ভয় পাচ্ছেন।
সেই ভয় কাটাতেই New York Immigration Coalition-এর স্বেচ্ছাসেবকরা এই Rights Card বিলি শুরু করেছেন। USA Today-এর রিপোর্ট অনুযায়ী, সাবওয়ের প্রবেশমুখেই তারা এই কার্ড বিলি করছেন।
কার্ডে কী লেখা আছে?
১. জজের সই করা ওয়ারেন্ট না দেখালে আপনি দরজা খুলতে বাধ্য নন
২. আপনার চুপ থাকার অধিকার আছে
৩. আপনার আইনজীবীর সাথে কথা বলার অধিকার আছে
এটি কোনো আইনি পরামর্শ নয়, এটি শুধু আপনার সাংবিধানিক অধিকারের তথ্য।
৩টি বড় আপডেট:
১. বডি ক্যামেরায় ICE: Reuters জানিয়েছে, ICE এখন তাদের অফিসারদের বডি ক্যামেরা দিচ্ছে। গত ৪ মার্চ Jacob K. Javits Federal Building-এ ইমিগ্রেশন কোর্টে বডি ক্যামেরা পরা এজেন্ট দেখা গেছে।
২. 26 Federal Plaza এখনো হটস্পট: এখানেই ইমিগ্রেশন কোর্ট ও প্রসেসিং সেন্টার। এখানে সাংবাদিকদের সাথে সংঘর্ষের পর Journalists Association প্রতিবাদ জানিয়েছে।
৩. Attorney General-এর পোর্টাল: New York Attorney General Letitia James একটি পোর্টাল চালু করেছেন যেখানে যে কেউ ICE কার্যক্রমের ছবি/ভিডিও জমা দিয়ে রিভিউয়ের জন্য পাঠাতে পারেন।
আপনার ফোনে আজই সেভ করুন:
311 – NYC সিটি হেল্পলাইন
211 – কমিউনিটি সার্ভিস হেল্পলাইন
ActionNYC – ফ্রি ও নিরাপদ ইমিগ্রেশন আইনি সহায়তা
গুজব নয়, অফিসিয়াল তথ্য শেয়ার করুন। কোনো রেইড দেখলে ভিডিও করুন, কিন্তু নিরাপদ দূরত্ব থেকে। সংবাদ সুত্র আইবিএল ইন্টারন্যাশনাল














