যুক্তরাষ্ট্রে কর্মী ছাঁটাইয়ের হার ঐতিহাসিকভাবে কম থাকায় গত সপ্তাহে বেকার ভাতার জন্য আবেদনকারী আমেরিকানদের সংখ্যা সামান্য কমেছে।
গত ৯ জুলাই বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের লেবার ডিপার্টমেন্ট জানিয়েছে, গত ৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে বেকার ভাতার আবেদন ২,০০০টি কমে ২ লাখ ১৫ হাজারে নেমে এসেছে।
তথ্য-বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘ফ্যাক্টসেট’ (FactSet)-এর জরিপ অনুযায়ী বিশ্লেষকরা ২ লাখ ২০ হাজার নতুন আবেদনের পূর্বাভাস দিয়েছিলেন।
বেকার ভাতার সাপ্তাহিক আবেদনগুলোকে কর্মী ছাঁটাইয়ের একটি পরোক্ষ সূচক হিসেবে বিবেচনা করা হয়
এবং এটি যুক্তরাষ্ট্রের শ্রমবাজারের পরিস্থিতির তাৎক্ষণিক বা হালনাগাদ চিত্র তুলে ধরে।
গত সপ্তাহে প্রকাশিত জুনের বিস্তারিত কর্মসংস্থান প্রতিবেদনে সরকার জানিয়েছে যে, জুন মাসে নিয়োগের গতি কমেছে এবং মাত্র ৫৭ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
এই সংখ্যাটি আগের মাসের মোট কর্মসংস্থানের অর্ধেকেরও কম এবং এটি ইঙ্গিত দেয় যে কোম্পানিগুলো এখনও সতর্ক অবস্থান বজায় রেখেছে। সংবাদসুত্র এসোসিয়েট প্রেস















