গত রবিবার, ২১ জুন, নিউইয়র্কের অ্যাস্টোরিয়ার একটি রেস্টুরেন্টে সিলেট এম.সি. এন্ড গভঃ কলেজ এলামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনক.-এর কার্যনির্বাহী পরিষদ ও ট্রাস্টি বোর্ডের প্রথম যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় উভয় কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সিলেট এম.সি. কলেজ ও সরকারি কলেজে স্কলারশিপ বিতরণ কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়া এবং আগামী ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে “এম.সি. এন্ড গভঃ কলেজ এলামনাই নাইট” উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সংগঠনের সভাপতি জনাব আজিমুর রহমান বোরহান সভায় সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক জনাব মামুনুর রশীদ শিপু সভা পরিচালনা করেন।সভায় সংগঠনের আগামী দিনের বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে সিলেট এম.সি. কলেজ ও সরকারি কলেজে স্কলারশিপ বিতরণ কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। এ লক্ষ্যে সকল সদস্যের সক্রিয় অংশগ্রহণ ও সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।সভায় আগামী ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে “এম.সি. এন্ড গভঃ কলেজ এলামনাই নাইট” উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।
ট্রাস্টি বোর্ডের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি বেলাল উদ্দিন, শাহাব উদ্দিন, ময়নুল হক চৌধুরী হেলাল এবং আলতাফ চৌধুরী ইসপা। তাঁরা সংগঠনের উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাখাওয়াত আলী, গোলাম কিবরিয়া চৌধুরী, দেওয়ান সাহেদ চৌধুরী, আকমল হোসেন খান, সৈয়দ জিয়াউস সামস, রেজাউল করিম রেজু, কাজী ওদুদ আহমেদ, মোঃ শাহনওয়াজ চৌধুরী, মাহফুজুল বারী চৌধুরী, দিদার শাহীন, আমিনুল হক চুন্নু, আশফাক চৌধুরী, মোঃ মতিউর রহমান এবং সামাদ মিয়া। উপস্থিত সদস্যবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
সভায় সর্বসম্মতিক্রমে আলতাফ চৌধুরী ইসপাকে আহ্বায়ক এবং শাহনওয়াজ চৌধুরীকে সদস্য সচিব করে এলামনাই নাইট উদযাপনের জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পাশাপাশি অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে কয়েকটি উপ-কমিটিও গঠন করা হয়। সভা থেকে সকল এম.সি. ও সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের আসন্ন এলামনাই নাইটে অংশগ্রহণের জন্য আন্তরিক আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত হওয়ার জন্য ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ এবং কার্যনির্বাহী কমিটির সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পরিশেষে সভাপতি জনাব আজিমুর রহমান বোরহান উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং তাঁদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি অনুসারে














