নিউ ইয়র্ক সিটির জ্যামাইকা এলাকার অন্যতম আকর্ষনীয় মসজিদগুলোর মধ্যে অন্যতম মসজিদ আল আরাফা’রনতুন কমিটির কর্মকর্তরা শপথ গ্রহণ করেছেন। গত ১৬ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় মসজিদে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে ৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কর্মকতাদের শপথবাক্য পাঠ করান শেখ শোয়েব। এসময় মসজিদের ট্রাষ্টিবোর্ডের সদস্যগণ ছাড়াও নিয়মিত মুসল্লীগনও উপস্থিত ছিলেন।
জানা গেছে, ইতিপূর্বেকার মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশে নির্বাচন কমিশন গত ১২ আগষ্ট নির্দেশিত হয়ে নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নেন। সেই মোতাবেক আলোচনার ভিত্তিতে নতুন কার্যকরী কমিটি গঠিত হয়।
৯ সদস্য বিশিষ্ট কমিটির কর্মকর্তারা হলেন: সভাপতি- খন্দকার তারিকুল ইসলাম, সহ সভাপতি- মুহাম্মদ এ আলম, সাধারণ সম্পাদক- শাহীন আব্দুল্লাহ, যুগ্ম সম্পাদক- শেখ মোহাম্মদ এফ, কোষাধ্যক্ষ- সাদেক ইব্রাহীম, শিক্ষা ওসমাজকল্যাণ সম্পাদক- শাহীন রেজা চৌধুরী এবং কার্যকরী সদস্য যথাক্রমে আজহার এম চৌধুরী, মোহাম্মদ এমরহমান ও জাকারিয়া খান।
চার সদস্যের নির্বাচন কমিশনের কর্মকর্তা ছিলেন- এম সাইদুর রহমান, মোহাম্মদ এন আহসান, মোহাম্মদসালাহউদ্দিন তালুকদার ও মোহাম্মদ আসিফ।
শপথ অনুষ্ঠানের পর নবনির্বাচিত সভাপতি খন্দকার তারিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহীন আব্দুল্লাহ সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং দায়িত্ব পালনে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন। খবর ও ছবি: ইউএনএ








