নিউইয়র্ক সিটির জ্যামাইকা এলাকায় বসবাসরত বাংলাদেশিদের অন্যতম সামাজিক সংগঠন “জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির” উপদেষ্টা পরিষদও কার্যকরী পরিষদের যৌথ সভায় ২০২৭ এর জানুয়ারীতে সংগঠনের ২৫ বছর পূর্তির অনুষ্ঠান আয়োজন এবং আগামী দুই বছরের মধ্যে ভবন ক্রয়ের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়াও সভায় সম্প্রতি অনুষ্ঠিত ‘ব্যাক টু স্কুল ওবার্বিকিউ পার্টি’ অনুষ্ঠান সফর হওয়ায় সংশ্লিস্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সহ আয়-ব্যয় এর হিসাব অনুমোদন করা হয়। গত বৃহস্পতিবার (৫ নভেম্বর ) সন্ধ্যায় পার্সন বুলেভার্ডের হালাল ডাইনার রেষ্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।

ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়সংগঠনের প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি সহ অন্যান্য উপদেষ্টা এবং কার্যকরী পরিষদের অধিকাংশ সদস্য কর্মকর্তা ছিলেন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এনায়েত মুন্সি।
সভার শুরুতে সংগঠনের কার্যকরী পরিষদ সদস্য ও সাবেক যুগ্ম সম্পাদক রিজু মোহাম্মদের পিতা আব্দুল খালেক লালুর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়। এরপর মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায়এবং সংগঠনের সিনিয়র সহ সভাপতি এএফ মিসবাহউজ্জামানের সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা শাহাব উদ্দিন সাগর।

এরপর সভায় সাধারণ সম্পাদক এনায়েত মুন্সি সম্প্রতি অনুষ্ঠিত ‘ব্যাক টু স্কুল ও বার্বিকিউ পার্টি’ অনুষ্ঠানেরআয়-ব্যয় হিসাব তুলে ধরলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। পরবর্তীতে উপস্থিত উপদষ্টা ও কর্মকর্তারা খোলামেলা আলোচনায় অংশ নেন এবং ভেন্যু পাওয়া সাপেক্ষে আগামী জানুয়ারী মাসে ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তির অনুষ্ঠান আয়োজনে ঐক্যমত পোষন করেন। ২৫ বছর পূর্তির অনুষ্ঠানটি হবে ‘ইনডোর গালা নাইট’ প্রোগ্রাম। পাশাপাশি সংগঠনের জন্য একটি ভবন ক্রয়ের ব্যাপারে উপস্থিত সকলেই ঐক্যমত পোষন করেন। এছাড়াও সভায় আসছে‘থ্যাক্সস গিভিং ডে’-তে ফ্রেন্ডস সোসাইটির পক্ষ থেকে খাবার বিতরণ কর্মসূচীর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় ফ্রেন্ডস সোসাইটির অন্যান্য উপদেষ্টাদের মধ্যে অধ্যাপিকা হুসনে আরা, এবিএম সালাহউদ্দিন আহমেদ, প্রফেসর শাহাদত হাসান ও প্রফেসর মোহাম্মদ আব্দুল বাছির এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিলাল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক জে মোল্লা সানি, সহ সভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম সহ কার্যকরী পরিষদের কর্মকর্তাদের মধ্যে পাসের মালিক, নওশাদ হায়দার, সাইদুল ইসলাম রিয়াদ, আলম সরকার, মহিন উদ্দিন পাটোয়ারী, ইকবাল আহমেদ, শরিফ হোসাইন, সাইফ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
সবশেষে নৈশভোজের পর সংগঠনের সাধারণ সম্পাদক এনায়েত মুন্সির জন্মদিন উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে। খবর ও ছবি ইউএনএ’র।









