৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শেষের পাতা

২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে সমগ্র যুক্তরাষ্ট্রের মধ্যে নিউ ইয়র্ক স্টেটের অর্থনীতি সবচেয়ে দ্রুতগতিতে বৃদ্ধি পেয়েছে

২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে সমগ্র যুক্তরাষ্ট্রের মধ্যে নিউ ইয়র্ক স্টেটের অর্থনীতি সবচেয়ে দ্রুতগতিতে বৃদ্ধি পেয়েছে

যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের ‘ব্যুরো অফ ইকোনমিক অ্যানালাইসিস’ (BEA)-এর প্রকাশিত নতুন তথ্য অনুযায়ী, গভর্নর ক্যাথি হোকুল বুধবার (৩০ সেপ্টেম্বর) ঘোষণা করেছেন যে ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে সমগ্র যুক্তরাষ্ট্রের মধ্যে নিউ ইয়র্ক স্টেটের অর্থনীতি সবচেয়ে দ্রুতগতিতে বৃদ্ধি পেয়েছে।

উক্ত তথ্যে দেখা যায়, প্রথম প্রান্তিক থেকে দ্বিতীয় প্রান্তিক পর্যন্ত নিউ ইয়র্কের প্রকৃত জিডিপি (GDP) বার্ষিক ৪.০% হারে বৃদ্ধি পেয়েছে; এটি ছিল যেকোনো স্টেট এর তুলনায় সর্বোচ্চ এবং যুক্তরাষ্ট্রের জাতীয় প্রবৃদ্ধির হার ২.২%-এর প্রায় দ্বিগুণ।

গভর্নর হোকুলের কার্যালয় জানিয়েছে যে, মাইক্রন (Micron), আইবিএম (IBM), রিজেনরন (Regeneron), চোবানি (Chobani) ও ফেয়ারলাইফ (Fairlife)-এর মতো কোম্পানিগুলোর কাছ থেকে নিউ ইয়র্ক স্টেট বড় ধরনের নতুন বিনিয়োগ আকর্ষণ করছে। গভর্নর হোকুল এর কার্যালয় আরও উল্লেখ করেছে যে, এই কোম্পানিগুলো ভবিষ্যতে নিউ ইয়র্কে হাজার হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে পারে।

বিইএ (BEA)-এর তথ্য অনুযায়ী, নিউ ইয়র্কের জিডিপি (GDP) প্রবৃদ্ধিতে সবচেয়ে বড় অবদান রেখেছে অর্থ ও বীমা খাত; এরপরই রয়েছে তথ্য (information), আবাসন ও ভাড়া বা ইজারা (real estate and rental leasing) এবং পেশাগত, বৈজ্ঞানিক ও কারিগরি সেবা খাত।