সমগ্র যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে খারাপ যানজটপূর্ণ শহরগুলোর একটি তালিকা প্রকাশ করা হয়েছে কনজিউমার এফেয়ার্স নামের একটি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের ৫০টি বৃহত্তম মেট্রোপলিটন এলাকার যানজটজনিত সময়ের উপাত্ত, যাতায়াতের সময়কাল এবং প্রাণঘাতী দুর্ঘটনার তথ্যের ওপর ভিত্তি করে এটি তৈরি করেছে।
২০২৬ সালের হিসেবে, নিউ ইয়র্ক সিটি আমেরিকার যানজটপূর্ণ মেট্রোপলিটন এলাকাগুলোর মধ্যে লস এঞ্জেলস ও ওয়াশিংটন ডিসির পর তৃতীয়-সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে।
নিউ ইয়র্ক সিটির চালকদের গাড়িতে যাতায়াতের জন্য গড়ে ৩১ মিনিট সময় ব্যয় করতে হয়, যা যাতায়াতের সময়ের দিক থেকে চতুর্থ-দীর্ঘতম।
সপ্তাহের একটি সাধারণ কর্মদিবসে, ‘বিগ অ্যাপল’-এর চালকরা সম্মিলিতভাবে যানজটে আটকে থেকে গড়ে ৬ ঘণ্টা ৩৯ মিনিট সময় নষ্ট করেন।
এর ফলে নিউ ইয়র্ক সিটি দেশের তৃতীয় -সবচেয়ে যানজটপূর্ণ শহরে পরিণত হয়েছে।
এছাড়া নিউ ইয়র্ক সিটিতে প্রাণঘাতী দুর্ঘটনার হার চতুর্থ-সর্বনিম্ন, যা সড়ক নিরাপত্তার ক্ষেত্রে আশাব্যঞ্জক লক্ষণ বহন করে।
নিউ ইয়র্ক সিটির যানজট বেশ তীব্র হতে পারে যদিও একটি নতুন প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে যুক্তরাষ্ট্রের মধ্যে এটিই সবচেয়ে খারাপ নয়।
ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস সামগ্রিকভাবে সবচেয়ে খারাপ যানজটপূর্ণ শহর হিসেবে তালিকার শীর্ষে (১ নম্বরে) অবস্থান করছে।
এর মূল কারণ হলো শহরটিতে প্রতিদিন গড়ে ৮ ঘণ্টা ২৭ মিনিট যানজট লেগে থাকে, যা প্রায় একটি পূর্ণ কর্মদিবসের সমান।
প্রতিদিন যাতায়াতের গড় সময় ৩৩ মিনিট হওয়ায় ওয়াশিংটন ডি.সি. এই তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে।
ওয়াশিংটন ডি.সি.তে সপ্তাহের কর্মদিবসগুলোতে যানজটের গড় স্থায়িত্ব ৬ ঘণ্টা ২৭ মিনিট এবং প্রাণঘাতী গাড়ি দুর্ঘটনার বার্ষিক হার প্রতি ১,০০,০০০ মানুষের মধ্যে ৪.৮৯ জন।
সান ফ্রান্সিসকো (চতুর্থ) এবং হিউস্টন শীর্ষ ৫-এর তালিকাটি পূর্ণ করেছে।
অন্যদিকে, প্রতিবেদনটি অনুযায়ী এই বছর গাড়ি চালানোর জন্য যুক্তরাষ্ট্রে সেরা স্থানগুলোর অন্যতম হলো আপস্টেট নিউ ইয়র্ক।
যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক স্টেটের রচেস্টারে যানজট সবচেয়ে কম, এবং বাফেলোও খুব একটা পিছিয়ে নেই।
রচেস্টারের যাত্রীরা কর্মস্থলে পৌঁছাতে গড়ে ২১.২ মিনিট সময় ব্যয় করেন।
নিউ ইয়র্ক স্টেটের ২য় বৃহত্তম নগরী বাফেলোর যাত্রীরা রাস্তায় এর চেয়ে সামান্য বেশি সময় ব্যয় করেন যা গড়ে ২১.৪ মিনিট।














