১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

বাংলাদেশের বিজয় দিবস উদ্‌যাপন ও সাধারণ সভার সিদ্ধান্ত, জালালাবাদ এসোসিয়েশনের যৌথ সভা অনুষ্ঠিত

বাংলাদেশের বিজয় দিবস উদ্‌যাপন ও সাধারণ সভার সিদ্ধান্ত, জালালাবাদ এসোসিয়েশনের যৌথ সভা অনুষ্ঠিত

জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের কার্যকরী কমিটি ও উপদেষ্টা কমিটির যৌথ সভা গত ১৫ নভেম্বর ২০২৬, রবিবার সন্ধ্যায় এস্টোরিয়ার জালালাবাদ ভবনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মঈনুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আতাউল গনী আসাদের সঞ্চালনায় সভায় আগামী ১৫ ডিসেম্বর ২০২৬ বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠান আয়োজন এবং ৩ জানুয়ারি ২০২৭ এ সংগঠনের সাধারণ সভা আহ্বানের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভাপতি মঈনুল ইসলাম তাঁর সূচনা বক্তব্যে উপদেষ্টা কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি সংগঠনের কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সবার আন্তরিক সহযোগিতা ও সুচিন্তিত পরামর্শ কামনা করেন। সাধারণ সম্পাদক আতাউল গনী আসাদ সভার আলোচ্যসূচি উপস্থাপন করলে আলোচনায় অংশ নেন সংগঠনের সহসভাপতি শাহ মিজানুর রহমান, মনির উদ্দিন ও মোহাম্মদ এ খায়ের, সহসম্পাদক হেলিম উদ্দিন,

কোষাধ্যক্ষ ময়নুজামান চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক জয়নাল উদ্দিন লায়েক ক্রীড়া সম্পাদক রহিম কাদির, আইন সম্পাদক অধ্যক্ষ শিহাব উদ্দিন আহমেদ দপ্তর সম্পাদক লায়েছ আহমেদ মিনু এবং কার্যকরী কমিটির সদস্য অ্যাডভোকেট শাহীন কামালী ও বদরুল উদ্দিনসহ অন্যরা।

সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপদেষ্টা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ওহিদুর রহমান মুক্তা, ইঞ্জিনিয়ার ফজলুর রহমান এবং অধ্যাপক ম. আমিনুল হক চুন্নু। তাঁরা সংগঠনকে আরও গতিশীল ও গণমুখী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন এবং সার্বিক সহযোগিতার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি অনুসারে