নিউইয়র্কে আসন্ন ‘বাংলাদেশ সোসাইটি ইন্ক’-এর আগামী ২৫শে অক্টোবর, রবিবারের নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। এরই ধারাবাহিকতায় বিগত মেয়াদের সফল কর্মকাণ্ড ও অগ্রযাত্রার ধারাবাহিকতা বজায় রাখতে গঠিত শক্তিশালী প্যানেল ‘সেলিম-আলী’ পরিষদের পক্ষে পরিণীতা পার্টি হলে এক বিশাল নির্বাচনী ও মতবিনিময় সভার আয়োজন করে নিউ ইয়র্কে বসবাসরত উত্তরবঙ্গবাসীদের আঞ্চলিক ফোরাম ‘নর্থ বেঙ্গলবাসী’ (উত্তরবঙ্গবাসী)।

গত ১২ই অক্টোবর, সোমবার সন্ধ্যায় জ্যামাইকার ঐতিহ্যবাহী।এতে কুইন্স, ব্রুকলিন, ব্রঙ্কসসহ নিউ ইয়র্কের বিভিন্ন বরো থেকে শত শত উত্তরবঙ্গের প্রবাসী এবং সচেতন ভোটাররা সশরীরে উপস্থিত হয়ে প্যানেলটির প্রতি তাদের পূর্ণ সমর্থন ও আস্থা ব্যক্ত করেন।

সমাবেশের মূল আকর্ষণে ছিলেন ‘সেলিম-আলী’ পরিষদের অন্যতম শক্তিশালী স্তম্ভ, সহ-সভাপতি পদপ্রার্থী এবং উত্তরবঙ্গের কৃতি সন্তান মোঃ কামরুজ্জামান কামরুল । সভায় উপস্থিত উত্তরবঙ্গবাসীর শীর্ষ নেতৃবৃন্দ ও সচেতন ভোটাররা মোঃ কামরুজ্জামান কামরুলসহ পুরো প্যানেলকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান।

বক্তারা বলেন, বিদেশে বাংলাদেশীরানিজেদের একতা সুদৃঢ় রাখতে এবং বাংলাদেশ সোসাইটির চলমান উন্নয়নমূলক প্রজেক্টগুলোর সফল সমাপ্তির জন্য এই সুযোগ্য, সুপরিচিত ও পরীক্ষিত প্যানেলের কোনো বিকল্প নেই। তারা দল-মত নির্বিশেষে সর্বস্তরের উত্তরবঙ্গবাসীকে ‘সেলিম-আলী’ পরিষদের পাশে থাকার জোর আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সভাপতি পদপ্রার্থী আতাউর রহমান সেলিম এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো:আলী ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নির্বাচিত হলে তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা পরিষ্কার করেন। তারা প্রতিশ্রুতি দেন যে, আগামী দিনে সোসাইটিকে পুরোপুরি আধুনিক ও ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর করা হবে। ওয়ান স্টপ সলিউশন ও স্থায়ী কমিউনিটি সেন্টার’ গঠন করা হবে যেখানে আরও বড় পরিসরে কার্যক্রম পরিচালনা করা হবে।ইয়র্কে আসা নতুন প্রবাসী এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের মৌলিক সমস্যাগুলোর সমাধান দেয়া হবে।

নতুন প্রবাসীদের কর্মসংস্থান ও কারিগরি দক্ষতা বৃদ্ধিতে বিশেষ প্রোগ্রাম চালু করা হবে। সেকেন্ড জেনারেশন বা নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি ও বাংলা ভাষাকে টিকিয়ে রাখতে তথা স্থায়ী ভবনে আরও বড় পরিসরে কার্যক্রম পরিচালনা করা হবে। প্রবীণ প্রবাসীদের নিয়ে একটি মেন্টরশিপ নেটওয়ার্ক এবং মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের মাধ্যমে কাউন্সেলিং সেলের ব্যবস্থা রাখা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্রচারনা কমিটির যুগ্ম আহ্বায়ক হাজী এনাম ,কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী ও চিটাগাং এসোসিয়েশন এর সভাপতি মাকসুদুল হক চৌধুরী, জ্যামাইকা নির্বাচন কমিটির প্রধান সমন্বয়কারী সিরাজুল ইসলাম লিপন,জ্যামাইকার সেন্টারের আহ্বায়ক মোঃ ফারুক হোসেন মজুমদার, সদস্য সচিব জে মোল্লা সানি, যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম, সদস্য সচিব কাজী এম আর খান সেলিম, যুগ্ম সদস্য সচিব ইসলাম হোসেন শিপন,যুগ্ম আহবায়ক ফারুক হোসেন ,শামীম হাসান ।

প্যানেলের প্রার্থীদের প্যানেল পরিচিতি ও গণসমর্থন সভায় সেলিম-আলী পরিষদের প্রার্থীরা উপস্থিত থেকে বাংলাদেশী বংশোদ্ভূতদ্্র সাথে মতবিনিময় করেন এবং বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত সংবর্ধিত প্রার্থীরা হলেন:

সভাপতি পদপ্রার্থী আতাউর রহমান সেলিম ,সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আলী,সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী: মোঃ মহিউদ্দীন দেওয়ান,সহ-সভাপতি পদপ্রার্থী: মোঃ কামরুজ্জামান কামরুল,সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী: হারুন চেয়ারম্যান,কোষাধ্যক্ষ পদপ্রার্থী: নওশাদ হায়দার,সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী: ডিউক খান,সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী: অনিক রাজ,জন সংযোগ ও প্রচার সম্পাদক পদপ্রার্থী: রিজু মোহাম্মদ,সমাজ কল্যাণ সম্পাদক পদপ্রার্থী: মুনসুর আহমেদ,সাহিত্য সম্পাদক পদপ্রার্থী: রুমানা আহমেদ,ক্রিয়া ও আপ্যায়ন সম্পাদক পদপ্রার্থী: হাসান খান,স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক পদপ্রার্থী: এ এস এম মাইন উদ্দীন (বাবলু),মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক পদপ্রার্থী: শাহনাজ হোসেন,যুব ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক পদপ্রার্থী: জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী।কার্যকরী সদস্য পদপ্রার্থী মোঃ উজ্জ্বল বিপুল,সারোয়ার খান বাবু,মোঃ এ মান্নান,শামীম আহমেদ ,মোঃ আব্দুল মালেক খান এবং কাজী রবিউজ্জামান।

অনুষ্ঠানটির সভাপতি ছিলেন পাবনা ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাবেক সভাপতি এবং নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি এ ,বি ,এম কামাল পাশা। আয়োজক রা ‘নর্থ বেঙ্গলবাসী’র নেতৃবৃন্দ উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আগামী ২৫শে অক্টোবর ব্যালটের মাধ্যমে ‘সেলিম-আলী’ পরিষদের পুরো প্যানেলকে জয়যুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সম্পূর্ণ আয়োজনটি অত্যন্ত উৎসবমুখর পরিবেশ এবং একটি চমৎকার নৈশভোজের মধ্য দিয়ে সম্পন্ন হয়। – জলি আহমেদ প্রেরিত



















