নিউইয়র্কে ‘বাংলাদেশ সোসাইটি ইন্ক’-এর আগামী ২৫শে অক্টোবর রবিবার অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে । নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির বিগত দিনের সাফল্যের প্রত্যয়ে আগামীর অগ্রযাত্রার ধারাবাহিকতা বজায় রাখার নিমিত্ত গঠিত শক্তিশালী প্যানেল ‘সেলিম-আলী’ পরিষদের পক্ষে এক বিশাল নির্বাচনী ও মতবিনিময় সভার আয়োজন করে নিউ ইয়র্কের অন্যতম প্রভাবশালী আঞ্চলিক গ্রুপ ‘প্রবাসী চট্টগ্রামবাসী’।
গত ৮ই অক্টোবর, বৃহস্পতিবার সন্ধ্যায় জ্যামাইকার ঐতিহ্যবাহী জেশন পার্টি হলে এই বর্ণাঢ্য সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কুইন্স, ব্রুকলিন, ব্রঙ্কসসহ নিউ ইয়র্কের বিভিন্ন বরো থেকে বিপুল সংখ্যক চট্টগ্রামবাসী এবং সচেতন ভোটাররা উপস্থিত হয়ে সেলিম-আলী প্যানেলের প্রতি তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।যোগ্য নেতৃত্বের পক্ষে চট্টগ্রামবাসীদের রায় চিটাগাং এসোসিয়েশনের একাংশের
সভাপতি মাকসুদুল হক চৌধুরী,সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ এম বিল্লা এবং সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেন সিরাজী সহ সমাবেশে উপস্থিত চট্টগ্রামবাসীর শীর্ষ নেতৃবৃন্দ। বক্তারা বলেন, নিউ ইয়র্ক এর বাংলাদেশ সোসাইটি প্রবাসীদের অধিকার রক্ষা ও সংকটকালীন মুহূর্তের এক পরম নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। বর্তমান সভাপতি আতাউর রহমান সেলিম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর বিগত মেয়াদের কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয় ছিল। সোসাইটির চলমান উন্নয়নমূলক প্রজেক্টগুলোর সফল সমাপ্তি এবং নতুন প্রজন্মকে মূলধারায় সম্পৃক্ত করতে এই যোগ্য, সুপরিচিত ও পরীক্ষিত প্যানেলের কোনো বিকল্প নেই। প্রবাসে নিজেদের ঐক্য সুদৃঢ় রাখতে তারা দল-মত নির্বিশেষে পুরো চট্টগ্রামবাসীকে ‘সেলিম-আলী’ পরিষদের পাশে থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সভাপতি পদপ্রার্থী আতাউর রহমান সেলিম এবং বিশেষ অতিথি সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো:আলী ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নির্বাচিত হলে তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা পরিষ্কার করেন। তারা প্রতিশ্রুতি দেন যে, আগামী দিনে সোসাইটিকে পুরোপুরি আধুনিক ও ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর করা হবে। ওয়ান স্টপ সলিউশন ও স্থায়ী কমিউনিটি সেন্টার’ গঠন করা হবে যেখানে আরও বড় পরিসরে কার্যক্রম পরিচালনা করা হবে। নিউ ইয়র্কে আসা নতুন প্রবাসী এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের মৌলিক সমস্যাগুলোর সমাধান দেয়া হবে। নতুন প্রবাসীদের কর্মসংস্থান ও কারিগরি দক্ষতা বৃদ্ধিতে বিশেষ প্রোগ্রাম চালু করা হবে। সেকেন্ড জেনারেশন বা নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি ও বাংলা ভাষাকে টিকিয়ে রাখতে তথা স্থায়ী ভবনে আরও বড় পরিসরে কার্যক্রম পরিচালনা করা হবে। প্রবীণ প্রবাসীদের নিয়ে একটি মেন্টরশিপ নেটওয়ার্ক এবং মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের মাধ্যমে কাউন্সেলিং সেলের ব্যবস্থা রাখা হবে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হাজী এনাম দুলাল নিয়া ,কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী ও চিটাগাং এসোসিয়েশন এর সভাপতি মাকসুদুল হক চৌধুরী, জ্যামাইকা নির্বাচন কমিটির প্রধান সমন্বয়কারী সিরাজুল ইসলাম লিপন,জ্যামাইকার সেন্টারের আহ্বায়ক মোঃ ফারুক হোসেন মজুমদার, সদস্য সচিব জে মোল্লা সানি, যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম, সদস্য সচিব কাজী এম আর খান সেলিম, যুগ্ম সদস্য সচিব ইসলাম হোসেন শিপন,যুগ্ম আহবায়ক ফারুক হোসেন ।
প্যানেলের প্রার্থীদের প্যানেল পরিচিতি ও গণসমর্থন সভায় সেলিম-আলী পরিষদের প্রার্থীরা উপস্থিত থেকে প্রবাসীদের সাথে মতবিনিময় করেন এবং বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত সংবর্ধিত প্রার্থীরা হলেন:
সভাপতি পদপ্রার্থী আতাউর রহমান সেলিম ,সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আলী,সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী: মোঃ মহিউদ্দীন দেওয়ান,সহ-সভাপতি পদপ্রার্থী: মোঃ কামরুজ্জামান কামরুল,সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী: হারুন চেয়ারম্যান,কোষাধ্যক্ষ পদপ্রার্থী: নওশাদ হায়দার,সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী: ডিউক খান,সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী: অনিক রাজ,জন সংযোগ ও প্রচার সম্পাদক পদপ্রার্থী: রিজু মোহাম্মদ,সমাজ কল্যাণ সম্পাদক পদপ্রার্থী: মুনসুর আহমেদ,সাহিত্য সম্পাদক পদপ্রার্থী: রুমানা আহমেদ,ক্রিয়া ও আপ্যায়ন সম্পাদক পদপ্রার্থী: হাসান খান,স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক পদপ্রার্থী: এ এস এম মাইন উদ্দীন (বাবলু),মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক পদপ্রার্থী: শাহনাজ হোসেন,যুব ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক পদপ্রার্থী: জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী।কার্যকরী সদস্য পদপ্রার্থী মোঃ উজ্জ্বল বিপুল,সারোয়ার খান বাবু,মোঃ এ মান্নান,শামীম আহমেদ ,মোঃ আব্দুল মালেক খান এবং কাজী রবিউজ্জামান।

অনুষ্ঠানটির সভাপতি ছিলেন চিটাগাং এসোসিয়েশন এর ট্রাস্টি বোর্ড ও বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ড এর সাবেক সদস্য ,বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সিরাজী। পুরো আয়োজনে চিটাগাং এসোসিয়েশন এর একাংশের সভাপতি মাকসুদুল হক চৌধুরী,সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ এম বিল্লা এবং সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেন সিরাজী সহ সমাবেশে উপস্থিত ছিলেন পূর্ণাঙ্গ কমিটির প্রায় সকলে কর্মকর্তা ও সম্পাদকীয় মণ্ডলী। তারা হলেন :হাজী শফিউল আলম (সদস্য ও উপদেষ্টা, চট্টগ্রাম সমিতি ট্রাস্টি বোর্ড),আহসান হাবীব (সাবেক সভাপতি, চট্টগ্রাম সমিতি),ফখরুল ইসলাম চৌধুরী,ফজলুল কাদের চৌধুরী,মুজিবুর হক (সদস্য, চট্টগ্রাম সমিতি ট্রাস্টি বোর্ড)।
চট্টগ্রাম সমিতির সম্মানিত কর্মকর্তাবৃন্দ:মুক্তাদির বিল্লাহ (সিনিয়র সহ-সভাপতি),আইয়ুব আনসারী (সহ-সভাপতি),মাসুদ হোসেন সিরাজী (সাধারণ সম্পাদক ),ইকবাল হোসেন ভূঁইয়া (যুগ্ম সাধারণ সম্পাদক),সুমন উদ্দিন (কোষাধ্যক্ষ),শিমুল বড়ুয়া (দপ্তর সম্পাদক),জয়নাল আবেদীন আতিক (সহ-দপ্তর সম্পাদক),জাহেদুল আজম জাহিদ (ক্রীড়া সম্পাদক),তারেক চৌধুরী দিপু (চট্টগ্রামের কৃতি সন্তানহাসান ,হাসান চৌধুরী (ট্রাস্টি বোর্ড সদস্য ও প্রতিষ্ঠাতা সদস্য)।
এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন সোহাগ, চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি আহসান হাবীব, চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি আহসান হাবীব, চট্টগ্রাম সমিতির ট্রাস্টি বোর্ড সদস্য ও প্রতিস্টাতা সদস্য হাসান চৌধুরী, ঢাকা জেলা এসোসিয়েশনের প্রতিস্টাতা সভাপতি মো বাসেত রহমান, ঢাকা জেলা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম স্বপন, ঢাকা জেলা এসোসিয়েশনের সাবেক সভাপতি আরিফ চৌধুরী, বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সহ-সভাপতি খবির উদ্দিন,সেলিম পাটোয়ারী,ফারুক হোমেন রনি ও জালাল উদ্দিন আহমদ।
আয়োজক ‘প্রবাসী চট্টগ্রামবাসী, নিউ ইয়র্ক’-এর নেতৃবৃন্দ উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আগামী ২৫শে অক্টোবর ব্যালটের মাধ্যমে ‘সেলিম-আলী’ পরিষদের পুরো প্যানেলকে জয়যুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সম্পূর্ণ আয়োজনটি অত্যন্ত উৎসবমুখর পরিবেশ এবং একটি চমৎকার নৈশভোজের মধ্য দিয়ে সম্পন্ন হয়। – জলি আহমেদ প্রেরিত



















