২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের সদ্যপ্রয়াত সভাপতি কাজী আজিজুল হক খোকন এর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের সদ্যপ্রয়াত সভাপতি কাজী আজিজুল হক খোকন এর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গত ২২ অক্টোবর যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের সদ্যপ্রয়াত সভাপতি কাজী আজিজুল হক খোকন এর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নিউ ইয়র্ক সিটির জ‍্যকসন হাইটসের নবান্ন পার্টি হলে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো: মনজুর চৌধুরী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল আহমেদ।

শোকসভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তাঁরা মরহুমের রাজনৈতিক জীবন, শ্রমজীবী মানুষের কল্যাণে তাঁর অবদান এবং সংগঠনের প্রতি তাঁর নিষ্ঠার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। অনেকের প্রিয় খোকন ভাইয়ের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা আবেগাপ্লুত হয়ে পড়েন।

অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি জনাব টি. মোল্লা।

শোকসভায় বক্তারা মরহুম কাজী আজিজুল হক খোকন ভাইয়ের রাজনৈতিক আদর্শ, সাংগঠনিক দক্ষতা, সহযোদ্ধাদের প্রতি আন্তরিকতা এবং শ্রমজীবী মানুষের কল্যাণে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, তাঁর মৃত্যুতে যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগ একজন নিবেদিতপ্রাণ নেতাকে হারিয়েছে, যা সংগঠনের জন্য এক অপূরণীয় ক্ষতি। দলমত নির্বিশেষে যুক্তরাষ্ট্রের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মরহুম কাজী আজিজুল হক খোকন ভাইয়ের পরিবারের পক্ষ থেকে টেলিফোনে তার আপন ভাতিজা জিদান কাজী বক্তব্যে রাখেন।

স্মরণসভায় উপস্থিত ও বক্তব্য প্রদানকারীদের মধ্যে ছিলেন এনামুল হক শামীম, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক পানিসম্পদ উপমন্ত্রী জনাব শফিউল আলম চৌধুরী নাদেল, সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আমিনুল ইসলাম আমিন, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক। জনাব নজরুল ইসলাম বাবু, সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ। অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, সংসদ সদস্য (ফোনে সংযুক্ত)। বীর মুক্তিযোদ্ধা নূর কুতুব আলম মান্নান, সভাপতি, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি (ফোনে সংযুক্ত)। নাজমুল আলম রোমেন, সদস্য, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ড. প্রদীপ রঞ্জন কর, ডা. মাসুদুল হাসান, আব্দুস সামাদ আজাদ, হাকিকুল ইসলাম খোকন, জয়নাল আবেদীন জয়নাল, ফারুক আহমেদ, আব্দুর রহিম বাদশা, অ্যাডভোকেট শাহ মোহাম্মদ বখতিয়ার আলী, মুজিবর রহমান মিয়া, শাহীন আজমল, শেখ আতিকুল ইসলাম আতিক,সাখাওয়াত আলী, রফিকুর রহমান রফিক, ইমদাদুর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি ও বীর মুক্তিযোদ্ধা ইসমাইল খান আনসারী। ঠিকানার সাবেক সম্পাদক মু. ফজলুর রহমান, মুজাহিদ আনসারী, আজিজুর রহমান সাবু, শরীফ কামরুল আলম হীরা,শাহানারা রহমান, , অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু, মিসবা আহমেদ,ফরিদ আলম, জহুরুল হক জহির, আতাউল গনি আসাদ,আলী হোসেন গজনবী, সদস্য,হোসেন সোহেল রানা, এম. এ. আলম বিপ্লব, আমিনুল পান্না, প্রফেসর খালেকুজ্জামান খালেক, শাহনাজ মমতাজ,মোর্শেদা জামান, সাখাওয়াত বিশ্বাস, নুরুজ্জামান সরদার, নাফিকুর রহমান তোরান, খান শওকত, আব্দুর রাজ্জাক আনোয়ার, লস্কর মইজুর রহমান জুয়েল, জালালউদ্দিন জলিল, কায়কোবাদ খান, শেখ জামাল হুসেন, ইফজাল চৌধুরী, হোসনে আরা, জয়নাল আবেদীন জয়, জাহাঙ্গীর এইচ. মিয়া, জনি সিকদার, মিজানুর রহমান চৌধুরী, খন্দকার জাহিদুল ইসলাম, ইকবাল হোসেন, হিরু ভূঁইয়া, সৈয়দ কিবরিয়া জামান, আক্তার হোসেন, প্রভাত কুমার, ফুয়াদ হোসেন, সাজ্জাদ হোসেন, মো: তাজ্জুদ হোসেন (মাগুরা), অধ্যক্ষ বশির আহমদ, শিবলী সাদিক, মাহি উদ্দিন মাহী,শহিদুল ইসলাম, আমিনুল ইসলাম আমিন, হেলাল মিয়া, আহমেদ নূর আবির, মাহমুদুল হাসান, হৃদয় মিয়া, মো. কামাল উদ্দিন, আব্দুল কুদ্দুস টিটু, মোস্তাফিজুর রহমান লিটন, আনিসুর রহমান আনিস, মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি, জামাল আহমেদ, আছাদ সুমন, সরওয়ার রিপন, তুষার, পারভেজ, শাহীন, জহিরুল ইসলাম, রিটন সরকার, হাসান মোল্লা ও জাহিদ শাওন, কবি সালেহা খাতুন, রেহানা আবেদীনসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক নেতৃবৃন্দ।

পরিশেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করা হয়। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।