২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্র

প্রতারকদের বিরুদ্ধে ২৫ মিলিয়ন ডলারের হুইসেলব্লোয়ার প্রোগ্রাম চালু করলেন প্রেসিডেন্ট ট্রাম্প

প্রতারকদের বিরুদ্ধে ২৫ মিলিয়ন ডলারের হুইসেলব্লোয়ার প্রোগ্রাম চালু করলেন প্রেসিডেন্ট ট্রাম্প

যুক্তরাষ্ট্রে প্রতারকদের বিরুদ্ধে ২৫ মিলিয়ন ডলারের হুইসেলব্লোয়ার প্রোগ্রাম চালু করলেন প্রেসিডেন্ট ট্রাম্প যেখানে নির্ভরযোগ্য তথ্যের জন্য নগদ অর্থ দেওয়া হবে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, প্রতারণার হুইসেলব্লোয়ার পুরস্কার কারা পাবে, তা তিনি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নেবেন।

ওভাল অফিসে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং স্বতন্ত্র সাংবাদিক নিক শার্লির উপস্থিতিতে ট্রাম্প ‘ফ্রড হুইসেলব্লোয়ার ইনসেন্টিভ প্রোগ্রাম’ (প্রতারণা বিষয়ক তথ্য প্রদানকারীকে উৎসাহিত করার কর্মসূচি) উন্মোচন করেন। তিনি জানান, যারা তথ্য দিয়ে সহায়তা করবেন এবং যাদের দেওয়া তথ্য গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে, তারা প্রযোজ্য আইন ও নিয়ম অনুযায়ী ১ শতাংশ কমিশন পাবেন।

প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেন, “যদি কেউ কোনো প্রতারণার বিষয়ে তথ্য দেন—ধরুন, আপনি এমন কোনো তথ্য দিলেন যার মাধ্যমে ১ বিলিয়ন ডলার উদ্ধার করা সম্ভব হলো—তবে আমরা সেই ব্যক্তিকে ১ শতাংশ কমিশন দেব।”

গত ২০ অক্টোবর (মঙ্গলবার) এই ঘোষণার আগেই ‘ফক্স নিউজ ডিজিটাল’ এই কর্মসূচিটির পরিকল্পনা নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছিল। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা প্রাথমিকভাবে জানিয়েছিলেন যে, এটি যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিস বা বিচার বিভাগের অধীনে পরিচালিত ২৫ মিলিয়ন ডলারের একটি উদ্যোগ। এই কর্মসূচির আওতায়, যেসব তথ্যের ভিত্তিতে প্রতারণার দায়ে কাউকে দোষী সাব্যস্ত করা যাবে অথবা বড় ধরনের ফেডারেল আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব হবে, সেসব তথ্য প্রদানকারীকে সর্বোচ্চ ৩০ হাজার ডলার পর্যন্ত পুরস্কার দেওয়া হতে পারে।

ফ্রড হুইসেলব্লোয়ার ইনসেনটিভ প্রোগ্রাম (WHIP) নামে এই নতুন উদ্যোগটি যোগ্য তথ্যদাতাদের ৩০,০০০ ডলার পর্যন্ত পুরস্কার দেবে, যাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জালিয়াতির দায়ে কাউকে দোষী সাব্যস্ত করা যাবে অথবা কোনো গুরুত্বপূর্ণ ফেডারেল আইন প্রয়োগকারী ব্যবস্থা নেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিস বালবিচার বিভাগ এই উদ্যোগটির তত্ত্বাবধান করবে এবং একটি নতুন ফেডারেল জালিয়াতি-প্রতিবেদন ওয়েবসাইটের মাধ্যমে তথ্য গ্রহণ করবে। হোয়াইট হাউসের একজন কর্মকর্তার মতে, মিনেসোটায় সন্দেহজনক জালিয়াতির বিষয়ে প্রতিবেদন করার জন্য ট্রাম্প স্বাধীন সাংবাদিক নিক শার্লিকে ১০,০০০ ডলার পুরস্কার দেওয়ার পরিকল্পনা করছেন।