৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

খাসির মাংসের রসল্লা

বাঙালির রসনা তৃপ্তির তালিকায় উজ্জ্বল একটি সুস্বাদু খাবার হলো খাসীর মাংসের রসল্লা। পোলাউ অথবা বাসমতি চালের ভাতের সঙ্গে খুবই সুস্বাদু এই পদ।

উপকরণ: খাসির মাংস এক কেজি, টক দই এক কাপ, আদা ও রসুন বাটা এক টেবিল চামচ, মরিচ বাটা এক চা চামচ, ধনিয়া বাটা এক টেবিল চামচ, কাঁচামরিচ ফালি ১০-১২টি, পেঁয়াজ কুচি ২৫০ গ্রাম, তেজপাতা দুটি, ঘি ১০০ গ্রাম, লবণ স্বাদমতো, গরম মসলা গুঁড়া ১ চা চামচ।
প্রস্তুত প্রণালি: খাসির মাংস বড় টুকরা করে কেটে ধুয়ে নিন। এবার পাত্রে মাংস, ঘি, দই, পেঁয়াজ কুচি, মরিচ বাটা, আদা ও রসুন বাটা, লবণ, তেজপাতা একসঙ্গে ভালো করে মিশিয়ে অল্প আঁচে হাঁড়িতে বসান। মাঝেমধ্যে ঢাকনা খুলে নেড়ে দিন। মাংস দইয়ের পানিতে সেদ্ধ না হলে অল্প পানি দিন। পানি শুকিয়ে ঘি ওপরে এলে নামিয়ে নিন।