৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দই চিংড়ি

লাউ চিংড়ীর মতো অল্প সময়ে, অল্প কিছু উপকরণ দিয়ে রান্না করতে পারেন খুবই স্বাদের দই চিংড়ি।

উপকরণ: ডিমসহ চিংড়ি মাছ ছয়টি, টক দই দুই টেবিল চামচ, কাঁচামরিচ ফালি ছয়-সাতটি, বাদাম তেল দুই টেবিল চামচ, এলাচ ও দারচিনি দুই-তিন পিস, লবণ স্বাদমতো, চিনি আধা চা চামচ।
প্রস্তুত প্রণালি: চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে নিন। টক দই, কাঁচামরিচ ফালি, লবণ দিয়ে মাখিয়ে রাখুন। কড়াইতে বাদাম তেল গরম করুন। এলাচ ও দারচিনি, লবঙ্গের ফোড়ন দিন। পরে মাখিয়ে রাখা চিংড়ি মাছ ও চিনি দিয়ে দুই-তিন মিনিট রান্ন করুন। মাছ সেদ্ধ হলে তেল ভেসে এলে নামিয়ে নিন।