১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

পেঁপে দিয়ে মুরগির মাংস

স্বাস্থ্যকর পদ হতে পারে পেঁপে দিয়ে মুরগির মাংস।

তৈরি করতে যা লাগবে: মুরগি- ১টি, পেঁপে- আধা কেজি, পেঁয়াজ কুচি- ২ টেবিল চামচ, আদা ও রসুন বাটা- ১ টেবিল চামচ, হলুদ, মরিচ ও ধনিয়া গুঁড়া- ১ চা চামচ করে, জিরা গুঁড়া- আধা চা চামচ, এলাচ ও দারুচিনি- ২/৩, লবণ- স্বাদমতো, গরম মসলা গুঁড়া- আধা চা চামচ, কাঁচা মরিচ ফালি- ৭-৮টি, সয়াবিন তেল- ৪ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন: মুরগির মাংস কেটে পরিষ্কার করে ধুয়ে নিন। পেঁপে খোসা ছাড়িয়ে টুকরা করে কেটে ধুয়ে নিন। কড়াইতে সয়াবিন তেল গরম হলে এলাচ ও দারুচিনি ফোঁড়ন দিন। এরপর পেঁয়াজ কুচি, আদা ও রসুন বাটা দিয়ে নেড়ে অল্প পরিমাণ পানি দিন। এবার হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া লবণ দিয়ে ভালো করে কষিয়ে মুরগির মাংস ৭-৮ মিনিট রান্না করুন। পরে পেঁপে দিয়ে ঢেকে রান্না করুন। সেদ্ধ না হলে পরিমাণমতো পানি যোগ করুন। মাংস ও পেঁপে সেদ্ধ হয়ে রান্নার উপরে তেল ভেসে উঠলে নামিয়ে নিন। নামানোর আগে জিরা গুঁড়া, গরম মসলা গুঁড়া, কাঁচামরিচ ফালি দিয়ে নেড়ে দিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।