দ্য এলায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকানস লেবার – South Asian Americans Labor (ASAAL) এর ১৯ তম বার্ষিক কনভেনশন গত ১৭ অক্টোবর শনিবার নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের ডিসি-৩৭ সুপার কারুকার্য মন্ডিত ভবনের কনভেনশন রুমে অনুষ্ঠিত হয়।

এবারের কনভেনশনে উপস্থিত ছিলেন আমেরিকার মূলধারার অনেক উচ্চ ক্ষমতাসম্পন্ন নির্বাচিত নেতৃবৃন্দ।

সকাল থেকেই বিশাল কনভেনশন হলরুমটি ছিল আমন্ত্রিত ও শুভানুধ্যায়ীদের দ্বারা পূর্ণ । ফাঁকে ফাঁকে চলছিল ফটোসেশন, সেমিনার ও স্ন্যাক্স-কফির বিরতি । দিনটি কেটেছে অত্যন্ত ব্যস্ততা ও আনন্দ উপভোগ এর সাথে দায়িত্ব পালনের মধ্য দিয়ে ।

আগামী নভেম্বরের ৩ তারিখে অনুষ্ঠিতব্য নির্বাচনের গুরুত্ব উল্লেখ করে বিভিন্ন বক্তা ও ইউনিয়ন লিডারদের কাছ থেকে একটি কথা বারবার উচ্চারিত হয়েছে, তা হলো-“Our vote, our voice, our strength—we make the deference.”অর্থাৎ আমার ভোট আমার কন্ঠস্বর, আমাদের শক্তি- আমরাই পার্থক্য সৃষ্টি করি”।

দীর্ঘ ২২ বছর ব্যাপী ইউনিয়ন -১৪০৭ এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকারী জনপ্রিয় শ্রমিক নেতা, যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে গুরুত্বপূর্ণ পর্যায়ে সংযুক্ত মাফ মিসবাহ উদ্দিন কর্তৃক ২০০৮ সালে প্রতিষ্ঠিত The Alliance of South Asian Americans Labor (ASAAL) এর বর্তমান ন্যাশনাল প্রেসিডেন্ট হিসেবে জনাব করিম চৌধুরী এবং সেক্রেটারি হিসেবে হরজিৎ সিং দায়িত্ব পালন করছেন।

এবারের ১৯ তম কনভেনশনের কনভেনার ছিলেন ব্রঙ্কস চাপ্টারের বর্তমান প্রেসিডেন্ট ও নিউ ইয়র্ক সিটির কমিউনিটি বোর্ড ১০ এর সদস্য জনাব ইব্রাহিম খলিল বারভূঁইয়া রিজু।

এবারের দ্য এলায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকানস লেবার এর কনভেনশনে যোগ দিয়েছিলেন কংগ্রেসউইমেন গ্রেস মেং, নিউ ইয়র্ক স্টেট এটর্নি জেনারেল লেতিশিয়া জেমস, নিউইয়র্ক স্টেট সিনেটর জন ল্যু, জর্জিয়া স্টেট সিনেটর শেখ রহমান, নিউইয়র্ক সিটি মেয়র এর প্রধান প্রশাসনিক কর্মকর্তা মীর বাশার, দ্য এলায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকানস লেবার এর উপদেষ্টা আজিজ আহমেদ প্রমুখ

অনুষ্ঠানের শেষপর্বে ছিল দক্ষিণ এশীয়ার বিভিন্ন দেশের অভিবাসীদের অংশগ্রহণে এক মনোমুগ্ধকর কালচারাল প্রগ্রাম । সবশেষে আমেরিকান ও এশিয়ান ফ্লেভারের বিভিন্ন পদের রাতের খাবার গ্রহণের মধ্য দিয়ে সারাদিনব্যাপী চলা অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে ।










