বাংলাদেশ এর রাষ্ট্রীয় মালিকানাধীন সর্ববৃহৎ বানিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক পিএলসির এর সাবসিডিয়ারি প্রতিষ্ঠান সোনালী এক্সচেঞ্জ গত ১৯৯৪ সাল থেকে তথা দীর্ঘ ৩২ বছর যাবৎ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট এ বসবাসরত বাংলাদেশী প্রবাসীদের মাঝে রেমিট্যান্স সেবা প্রদান করছে । গত ৬,অক্টোবর থেকে সোনালী এক্সচেঞ্জ এর শাখা ভিত্তিক বিভিন্ন সেবা বিশেষ করে মোবাইল এ্যাপ এর প্রচার-প্রচারনার জন্য মাসব্যাপী “বিজনেস প্রমোশনাল” ক্যাম্পেইন এর শুভসুচনা হযেছে।

গত ১৪.অক্টোবর বুধবার জ্যাকসন হাইটস শাখায় উল্লেখিত প্রচার অভিযান উদ্বোধন করেন কোম্পানীর প্রেসিডেন্ট এবং চিফ এক্সিকিউটিভ অফিসার জনাব মোহাম্মদ মহসিন কবীর। তিনি জ্যকসন হাইটস শাখায় গ্রাহকদের সাথে সোনালী এক্সচেঞ্জ এর বিদ্যমান বিভিন্ন সেবাসমূহের সুবিধার কথা তুলে ধরেন। তিনি গ্রাহকদের সাথে মত বিনিময় এর পাশাপাশি সকলকে সোনালী এক্সচেঞ্জ এর জনপ্রিয় মোবাইল এ্যাপটি কিভাবে আইফোন ও এনড্রয়েড ফোন এ ১-২ মিনিটের মধ্যে ডাউনলোড ও রেজিষ্ট্রশন প্রক্রিয়া সম্পন্ন করে মূহূর্তের মধ্যে বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণ করা যায়, সে বিষয়ে বিস্তারিত বক্তব্য প্রদান করেন।

উপস্থিত অনেক গ্রাহকগনকে তাৎক্ষনিকভাবে এ্যাপটি ডাউনলোড ও রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে সহায়তা করেন। সোনালী এক্সচেঞ্জ মোবাইল এ্যাপ দিয়ে বাংলাদেশে অর্থ পাঠানোর সময় শাখা অফিস সমুহে দীর্ঘ লাইনে দাঁড়ানো এড়াতে দিনের যে কোন সময় যে কোন জায়গা থেকে বিনা খরচে, ইউএস গভর্মেন্ট এর ১% রেমিট্যান্স ট্যাক্স ব্যতিত এবং কম্পিটিটিভ এক্সচেঞ্জ রেট এ বাংলাদেশে টাকা পাঠানোর বিশেষ সুবিধার কথা জ্যাকসন হাইটস সকলের সামনে তিনি তুলে ধরেন। ক্যাম্পেইন চলাকালীন জ্যাকসন হাইটস শাখার ম্যানেজার জনাব কাজী মো: খালিদ বিন আজিজ, সিনিয়র ডাটা প্রসেসর জনাব মো: ইদ্রিস মোল্লা এবং শেখ ফারজানা পারভীন গ্রাহকদের সোনালী এক্সচেঞ্জ মোবাইল এ্যাপ ব্যবহার করার জন্য অনুরোধ করেন। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন, ফরেন কারেন্সী রিজার্ভ বৃদ্ধি এবং বাংলাদেশ এর মানুষের জীবন-মান উন্নয়নে গুরুত্বপূর্ন অবদান রাখার জন্য কোম্পানরি প্রেসিডেন্ট এন্ড সিইও উপস্থিত সকল বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধাদের সোনালী এক্সচেঞ্চ এর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। প্রেস বিজ্ঞপ্তি অনুসারে



















