যুক্তরাষ্ট্রের নাগরিক ছাড়া যুক্তরাষ্ট্রে বসবাসরত বাকি সবাইকে ঠিকানা পরিবর্তন করলে শুধু পোস্টাল সার্ভিস অর্থাৎ USPSকে এ জানালেই হবে না। ফেডারেল সরকারের নিয়ম অনুযায়ী ৭টি জায়গায় আলাদাভাবে জানাতে হয়, না হলে মিসড নোটিশ, জরিমানা এমনকি ইমিগ্রেশন মামলাও খারিজ হয়ে যেতে পারে। তার মধ্যে
১. USPS (United States Postal Service) – মেইল ফরওয়ার্ডিং: প্রথমে usps.com এ Change of Address ফর্ম পুরণ করতে হবে। এতে চিঠি নতুন ঠিকানায় যাবে। তবে মনে রাখতে হবে USPS আপডেট করলে তা ফেডারেল ইমিগ্রেশন সংস্থা বা USCIS এর রেকর্ডে আপডেট হয় না।
২. USCIS (যুক্তরাষ্ট্রের ফেডারেল ইমিগ্রেশন সংস্থা) – ১০ দিনের নিয়ম: ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট সেকশন ২৬৫ অনুযায়ী প্রায় সব নন-ইউএস সিটিজেনকে ঠিকানা পরিবর্তনের ১০ দিনের মধ্যে USCIS কে জানাতে হবে। uscis.gov তে অনলাইন অ্যাকাউন্ট থেকে Change of Address করতে হবে। USCIS এর মেইল USPS ফরওয়ার্ড করে না, তাই আলাদা ভাবে জানানো বাধ্যতামূলক।
৩. DMV (ডিপার্টমেন্ট – লাইসেন্স ও রেজিস্ট্রেশন: স্টেট ভেদে ১০ থেকে ৩০ দিনের মধ্যে DMV বা ডিপার্টমেন্ট অফ মোটর ভেহিকেল
এ লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশন আপডেট করতে হবে। নিউইয়র্কে ১০ দিন।
৪. IRS – ট্যাক্স ফর্ম: IRS কে আলাদা জানাতে হবে। ফর্ম ৮৮২ (Form 8822) পূরণ করে পাঠান বা ট্যাক্স রিটার্নে নতুন ঠিকানা ব্যবহার করুন।
৫. Social Security Administration: SSA.gov তে My Social Security অ্যাকাউন্ট থেকে ঠিকানা আপডেট করুন।
৬. Voter Registration: vote.gov থেকে ভোটার রেজিস্ট্রেশন আপডেট করুন।
৭. ব্যাংক, ইন্স্যুরেন্স ও স্কুল: ব্যাংক, হেলথ ইন্স্যুরেন্স, বাচ্চার স্কুল ডিস্ট্রিক্ট এবং USPS এর Look Up a ZIP Code টুল দিয়ে সঠিক ফরম্যাটে ঠিকানা দিন।
USCIS এর সর্বশেষ সতর্কবার্তা অনুযায়ী, Changing your address with USPS will not change your address with USCIS and USPS will not forward your mail from USCIS। তাই দুই জায়গায়ই জানান।
ডিসক্লেইমার: এই তথ্য USCIS.gov How to Change Your Address, USPS.gov Change of Address এবং IRS.gov Form 8822 এর অফিসিয়াল গাইডলাইন অনুযায়ী। নিয়ম স্টেট ও ইমিগ্রেশন স্ট্যাটাস ভেদে ভিন্ন হতে পারে, uscis.gov, usps.com ও dmv.ny.gov এ যাচাই করুন।



















