যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে যে, প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে আড়াই লাখেরও বেশি আমেরিকান ভিসা বাতিল করা হয়েছে। ভিসা বাতিল হওয়ার কারণগুলোর মধ্যে রয়েছে অপরাধমূলক কর্মকাণ্ড, অনুমোদিত সময়ের চেয়ে বেশি সময় যুক্তরাষ্ট্রে অবস্থান, জালিয়াতি, সন্ত্রাসবাদে সহায়তা এবং ‘বার্থ-ট্যুরিজম’ বা সন্তান জন্মদানের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ২,৩০০টি ঘটনা।
গত সোমবার (২৮ সেপ্টেম্বর) দুর্নীতির দায়ে ল্যাটিন আমেরিকার ২৭ জন কর্মকর্তার ভিসা বাতিল করা হয়েছে। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জানিয়েছেন “আমেরিকার ভিসা একটি বিশেষ সুবিধা, কোনো অধিকার নয়।”













