২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কে কি বললেন

ইরান দ্রুত প্রণালি খুলে দেওয়ার জন্য চুক্তি করতে চাইছে, কারণ তারা ‘খুব খারাপভাবে হারছে’।তারা চুক্তি করতে চায় এবং আমার মনে হয় সেটা ভালো। আমিও চুক্তি করতে পছন্দ করি।’- প্রেসিডেন্ট ট্রাম্প

ইরান আলোচনার টেবিল থেকে সরে যায়নি। তবে অতীত অভিজ্ঞতার কারণে যুক্তরাষ্ট্রের ওপর তাদের আর আস্থা নেই – ইরানের প্রেসিডেন্ট মাসূদ পেজেশকিয়ান

তাইওয়ানের কাছে আমেরিকান অস্ত্র বিক্রি নিয়ে বেইজিংয়ের উদ্বেগের জবাবে চীনের কাছেই অস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প – চীনে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডেভিড পারডিউ।

প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ হয়তো জীবনে একবারই আসে। আমি নারী ও লাতিনা। নির্বাচনে জেতার সক্ষমতা নিয়ে অনেক আলোচনা আছে।’ – নিউ ইয়র্কের কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ

মামদানি মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর ইসরায়েলের সমালোচনা করে যেসব বক্তব্য দিয়েছেন, তাতে নিউইয়র্কে অনেক ইহুদি নিজেদের নিরাপদ মনে করেন না -জাতিসংঘে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু

ফিলিস্তিনিদের ওপর নিজের চালানো গণহত্যাকে বৈধতা দেওয়ার জন্য জাতিসংঘের ভাষণকে ব্যবহার করে আবার ভিত্তিহীন মিথ্যা ছড়িয়েছেন নেতানিয়াহু – নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি

শেখ হাসিনার বিষয়ে যুক্তরাষ্ট্র এখনো কোনো আনুষ্ঠানিক অবস্থান নেয়নি। আমরা বুঝতে পারছি যে বিষয়টি ভারত ও বাংলাদেশের মধ্যে বৈরিতার একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।’- যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া সম্পর্কিত উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী বিথানি মরিসন আওয়ামী লীগকে আর বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবেনা – বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ