১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

৪র্থ পাতায় কে কি বললেন

নিউ ইয়র্কের নির্বাচনের ফলাফলের পর এখন সিদ্ধান্ত খুব স্পষ্ট— আমেরিকানদের সামনে দুটি পথ– আমাদের সামনে কমিউনিজম এবং সাধারণ জ্ঞানের মধ্যে একটিকে বেছে নিতে হবে এবং যতক্ষণ আমি হোয়াইট হাউসে আছি, মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবেই কমিউনিস্ট ধারায় যাবে না। – প্রেসিডেন্ট ট্রাম্প

‘নিউ ইয়র্ক আগেও অভিবাসীদের শহর ছিল, অভিবাসীদের দ্বারা গড়ে উঠেছে, অভিবাসীদের শক্তিতে চলে, আর আজ রাত থেকে, অভিবাসীর নেতৃত্বে চলবে!’ -বিজয় ভাষণে নিউ ইয়র্কের প্রথম অভিবাসী ও মুসলিম মেয়র জোহরান মামদানি

“আশা আর ভয়ের মধ্যে— নিউইয়র্কবাসীর সামনে ছিল এক স্পষ্ট উপায় বেঁছে নেওয়ার সুযোগ। আর যেমনটা আমরা লন্ডনে দেখেছি — এবারও আশাই জিতেছে।”- নিউইয়র্কের মেয়র নির্বাচনে জেতায়— জোহরান মামদানিকে উষ্ণ অভিনন্দন জানিয়ে লন্ডনের মেয়র সাদিক খান

আমরা বাংলাদেশের সঙ্গে উত্তেজনা চাই না। তবে ইউনূসের (অধ্যাপক ড. মুহম্মদ ইউনূস) উচিত হবে নিজের বিবৃতির শব্দ চয়ন নিয়ে সতর্ক থাকা। ভারত যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম, কিন্তু আমাদের মূল লক্ষ্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা -ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয় – বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

‘একটি রাজনৈতিক দল জোট বানিয়ে চাপ সৃষ্টি করছে যে নির্বাচনের আগেই গণভোট হতে হবে। আমরা বলেছি, গণভোট নির্বাচনের দিনই হতে হবে। দুটি ভোট করতে গেলে অপ্রয়োজনীয় খরচ হবে এবং মূল নির্বাচনের গুরুত্ব হারাবে। অথচ অন্তর্বর্তী সরকার এমন পদক্ষেপ নিচ্ছে, যা নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে।’-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আপনি ঐকমত্য কমিশনের প্রধান, আপনি সরকার প্রধান। আপনি এক্ষুনি জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করুন। যদি আপনি না করেন, আপনি যে সম্মান অর্জন করেছেন, আপনার মর্যাদা আপনি নষ্ট করবেন।-প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার