২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কে এই নতুন সড়ক মন্ত্রী শেখ রবিউল আলম? হলফনামা কী বলছে? Screenshot

বাংলাদেশে বিএনপির নেতৃত্বেনতুন গঠিত সরকারে যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ঢাকা-১০ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ রবিউল আলম রবি। তাকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে ধানের শীষ প্রতীকে ৮০ হাজার ৪৩৬ ভোট পেয়ে বিজয়ী হন শেখ রবিউল আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জসীম উদ্দিন সরকার দাঁড়িপাল্লা প্রতীকে পান ৭৭ হাজার ১৩৬ ভোট।

৫৮ বছর বয়সী এই রাজনীতিক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি ধানমন্ডি থানা বিএনপির সভাপতির দায়িত্বেও রয়েছেন। পেশায় তিনি একজন ব্যবসায়ী এবং রিয়েল এস্টেট কোম্পানি ‘প্লিজেন্ট প্রপার্টিজ লিমি