৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

জর্জিয়ায় সোনালী ব্যাংক পিএলসি ও সোনালী এক্সচেঞ্জ কোং ইনক.-এর চেয়ারম্যানের সফর; বৈধ চ্যানেলে অধিক রেমিট্যান্স প্রেরণের আহ্বান

জর্জিয়ায় সোনালী ব্যাংক পিএলসি ও সোনালী এক্সচেঞ্জ কোং ইনক.-এর চেয়ারম্যানের সফর; বৈধ চ্যানেলে অধিক রেমিট্যান্স প্রেরণের আহ্বান

বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংকসোনালী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের সম্মানিতচেয়ারম্যান (চলতি দায়িত্ব) এবং সোনালী এক্সচেঞ্জ কোংইনক., যুক্তরাষ্ট্র-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান (Owner’s Representative) জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান সম্প্রতিজর্জিয়া অঙ্গরাজ্যে সোনালী এক্সচেঞ্জের ব্যবসায়িক কার্যক্রম, রেগুলেটরি বিষয়াবলি এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেমতবিনিময়ের উদ্দেশ্যে ব্যবসায়িক সফর করেন।

গত ১৪ জুন তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অবজর্জিয়া আয়োজিত বৈশাখী মেলা–১৪৩৩-এ অংশগ্রহণকরেন। অনুষ্ঠানে তিনি যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিপ্রবাসীদের বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, বৈদেশিক মুদ্রাররিজার্ভ বৃদ্ধি এবং বৈধ রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে অনন্যঅবদানের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে বৈধ ব্যাংকিংচ্যানেলে রেমিট্যান্স প্রেরণের গুরুত্ব অপরিসীম। তিনিপ্রবাসীদের সোনালী এক্সচেঞ্জের নিরাপদ, দ্রুত ও নির্ভরযোগ্যসেবার মাধ্যমে অধিক পরিমাণে রেমিট্যান্স বাংলাদেশেপাঠানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে সোনালী এক্সচেঞ্জ কোং ইনক.-এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) জনাব মোহাম্মদ মহসিনকবীর প্রতিষ্ঠানের বিভিন্ন রেমিট্যান্স সেবা, ডিজিটাল সুবিধাএবং Sonali Exchange (SECI) Mobile App-এর ব্যবহারসম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপনা করেন। তিনি জানান, গ্রাহকরা যুক্তরোষ্ট্রের 8টি লাইসেন্ট স্টেট এর যেকোনো স্থানথেকে মোবাইল অ্যাপের মাধ্যমে দ্রুত, নিরাপদ এবংপ্রতিযোগিতামূলক বিনিময় হারে বাংলাদেশে অর্থ প্রেরণকরতে পারেন।

১৫ জুন ২০২৬ তারিখ সোনালী এক্সচেঞ্চ এর আটলান্টাবুথে আয়োজিত গ্রাহক সমাবেশে চেয়ারম্যান জনাব মোহাম্মদমাহবুবুর রহমান বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, গ্রাহক এবং রেমিট্যান্স প্রেরণকারীদের সঙ্গেমতবিনিময় করেন। তিনি সোনালী এক্সচেঞ্জের গ্রাহকসেবাআরও সম্প্রসারণ, ডিজিটাল রেমিট্যান্স সেবার প্রসার এবংবৈধ রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে সকলের সহযোগিতা কামনাকরেন।

বিশেষ অতিথির বক্তব্যে জনাব মোহাম্মদ মহসিন কবীরবলেন, সোনালী এক্সচেঞ্জের শাখা ও বুথের পাশাপাশিমোবাইল অ্যাপের মাধ্যমে ঘরে বসেই নিরাপদে বাংলাদেশেঅর্থ প্রেরণ করা সম্ভব। তিনি সোনালী এক্সচেঞ্জ এরডিজিটাল রেমিট্যান্স প্লাটফর্ম তথা মোবাইল এ্যাপ ব্যবহারএর বিভিন্ন সুযোগ সুবিধার তথ্যাদি সকলকে অবহিত করেন। তিনি উপস্থিত গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেনএবং ডিজিটাল রেমিট্যান্স সেবা ব্যবহারের আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ী, রেমিট্যান্স প্রেরণকারী এবং সোনালী এক্সচেঞ্জের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি অনুসারে