১ জুন থেকে ইমিগ্রান্ট ভিসা প্রক্রিয়া ত্বরান্বিত করার ঘোষণা দিয়েছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস। সব ধরনের ইমিগ্রান্ট ভিসা ক্যাটাগরির আবেদন মাত্র দুই কর্মদিবসের মধ্যে প্রক্রিয়াকরণ বা সম্পন্ন করার নতুন এই নিয়ম চালুর কথা জানিয়েছে তারা।
রোববার (৩১ মে) দূতাবাস জানায়, আগামী ১ জুন থেকে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস সব ধরনের অভিবাসী ভিসা ক্যাটাগরির আবেদন দুই কর্মদিবসের মধ্যে প্রক্রিয়াকরণ করবে।
এই উদ্যোগের লক্ষ্য হলো অভিবাসী ভিসা আবেদন প্রক্রিয়াকে আরও কার্যকর, সুশৃঙ্খল এবং আবেদনকারী-বান্ধব করা, যাতে নির্ধারিত ধাপগুলো দ্রুত সম্পন্ন করা যায় এবং সামগ্রিক অভিজ্ঞতা উন্নত হয়।
যুক্তরাষ্ট্র দূতাবাস আবেদনকারীদেরকে তাদের নির্ধারিত সাক্ষাৎকার, প্রয়োজনীয় নথিপত্র এবং ভিসা সংক্রান্ত নির্দেশনাবলী সম্পর্কে বিস্তারিত জানতে দূতাবাসের অফিসিয়াল অভিবাসী ভিসা বিভাগ পরিদর্শনের পরামর্শ দিয়েছে।
এই পরিবর্তন পরিবারভিত্তিক, কর্মসংস্থানভিত্তিক এবং অন্যান্য অভিবাসী ভিসা আবেদনকারীদের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।














