২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

ব্রংসে বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্কের নির্বাচনে সেলিম-আলী পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ব্রংসে বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্কের নির্বাচনে সেলিম-আলী পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউ ইয়র্কে ব্রংস এর মাটি বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্কের আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সেলিম-আলী পরিষদের ঘাঁটি- এই প্রত‍্যয় নিয়ে গত ২২ জুলাই বুধবার ব্রংস এর বাংলাদেশী অধ্যুষিত এলাকা পার্কচেষ্টার এর একটি পাটি হলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা আগামী অক্টোবর বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্কের নির্বাচনে সেলিম-আলী পরিষদের পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্ক এর সভাপতি ও আসন্ন নির্বাচনে পুনরায় সভাপতি পদপ্রার্থী আতাউর রহমান সেলিম বলেন , বাংলাদেশ সোসাইটি কার্যকরী পরিষদের মেয়াদ ২ বছর এরই মধ‍্যে আমাদের দেয়া বেশ কিছু উল্লেখযোগ্য ওয়াদা পালন করেছি তার মধ্যে অন্যতম হচ্ছে অনলাইন সদস্য নিবন্ধন, যার মাধ্যমে আপনারা ঘরে বসে সোসাইটির সদস্য হতে পারছেন ।

বিগত অনেক কমিটি বলেছে তারা অন লাইন রেজিস্ট্রেশন চালু করবে তা তারা করেব , আমরা বলেছি এবং তা করেছি। আমরা আরো অনেক উল্লেখযোগ্য কাজ করেছি যেমন জব সেমিনার , ইমিগ্রেশন বিষয়ে আইনি পরামর্শ, এবং বাংলাদেশ সোসাইটি এই প্রথম সোসাইটির উন্নয়নেরে জন‍্য ৬০ হাজারের ডলারে নিউ ইয়র্ক স্টেস্ট ফান্ড এর অনুমোদন পেয়েছে ।

ভবিষ্যতে আমরা আরও বেশি করে ফান্ড আনার জন‍্য কাজ করছি । তবে একটি কাজ আমরা করতে পারি নাই এবং তা হলো একটি কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা । আমরা বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে কন্টাক্টে সাইন করেছি এবং দুই লাখ ডলার ডাউন পেমেন্টও দিয়েছিলাম কিন্তু কিছু মানুষের ষড়যন্ত্র এবং মালিক পক্ষের শেষ মুহূর্তে তারা যা যা কমিটমেন্ট করেছিলো তা রক্ষা না করে তার পাশের ভাড়াটিয়ার নিকট বিল্ডিং বিক্রি করে দেয় ।

তবে আমরা আবারো নতুন করে বিল্ডিং খুঁজছি । আমাদের এই সমাপ্ত কাজ শেষ করে যেতে চাই । আমাদের আগামীতে আরেক বার সুযোগ দেয়ার জন‍্য অনুরোধ জানাচ্ছি।

বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্কের সাধারণ সম্পাদক ও আসন্ন নির্বাচনে পুনরায় সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আলী বলেন , আমরা কথায় নয় কাজে বিশ্বাসী, তার প্রমাণ আপনাদের সামনে আছে , আমরা বলছিলাম মূলধারার সাথে সোসাইটির একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তুলবো যা ইতোমধ্যে আপনাা জেনেছেন আমরা সিটি হলে বাংলাদেশ হেরিটেজ পালন করছি এর মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে পেরেছি ।

নিউ ইর্য়ক স্টেটের রাজধানী আলবেনির এস‍্যম্বলীতে বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্ক প্রথম বারের মত বাংলাদেশ ইনডিপেনডেন্ট ডে উদযাপন করেছি । ওয়াশিংটননের ক‍েপিটেল হিলে সোসাইটির পক্ষ থেকে বাংলাদেশ কমিউনিটির কথা তুলে ধরেছি এবং কমিউনিটি সেন্টারের জন‍্য ফেডারেল ফান্ডের জন্য আবেদন জানিয়েছি ।

আমরা এসব করার চেষ্টা করছি নতুন জেনারেশনের জন্য যাতে তারে বলতে পারে আমরা তাদের জন‍্য একটি নতুন সোসাইটি প্রতিষ্ঠা করেছি । সেলিম – আলী পরিষদকে নির্বাচিত করে আমাদের শুরু করা কাজ গুলো সমাপ্ত করার সুযোগ দেয়ার অনুরোধ জানাচ্ছি ।