গত ১৪ জুলাই মঙ্গলবার বাদ মাগরিব নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারে (৭২ স্ট্রিট রুজভেল্ট এভিনিউ ) বিপুল সংখ্যক নেতা, কর্মী ও মুসল্লীদের অংশ গ্রহনে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । দোয়া মাহফিল প্রারম্ভে বাংলাদেশের সাবেক সফল রাষ্ট্রপতি, সুশাসক পল্লীবন্ধু মরহুম এইচ এম এরশাদের ম্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ও বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ এ বারোভূঁইয়া, উপদেষ্টা সৈয়দ শওকত আলী, সহ সভাপতি এস এম ইকবাল , যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেন।
দোয়া মাহফিলে দলীয় নেতৃস্থানীয়দের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য গোলাম মোহাম্মদ কাদের, হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির অন্যতম নেতা ও প্রাক্তন ইউনিয়ন চেয়ারম্যান শাহ আবদাল, দপ্তর সম্পাদক শক্তি গুপ্তা , সমবায় সম্পাদক রুবেল আহমদ প্রমুখ।
জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের খতিব মৌলানা সাদেক প্রয়াত রাষ্ট্রপতি এইচ এম এরশাদের জন নন্দিত কাজের ম্মৃতিচারণ করেন। বক্তারা তাঁর রুহের মাগফেরাত কামনা করে এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এর দীর্ঘায়ু এবং জাতীয় যুব সংহতি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি সভপতি আব্দুল কাদির লিপুর দ্রুত সুস্থতা কামনা করে এবং বাংলাদেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। উপস্হিত সবাইকে তোবারক দিয়ে আপ্যায়িত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি অনুসারে















