১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

জমজমাট আয়োজনে আনন্দঘন পরিবেশে নবাবগঞ্জ এসোসিয়েশন অফ ইউএসএ এর অভিষেক সম্পন্ন

জমজমাট আয়োজনে আনন্দঘন পরিবেশে নবাবগঞ্জ এসোসিয়েশন অফ ইউএসএ এর অভিষেক সম্পন্ন

গত ৪ঠা জানুয়ারি রবিবার উডসাইডে গুলশান ট্যারেস পার্ট হলে মহাসমারোহে সম্পন্ন হলো নিউইয়র্কে নবাবগঞ্জবাসীর প্রথম সামাজিক সংগঠন নবাবগঞ্জ এসোসিয়েশন অফ ইউএসএ ইনক্ এর সদ্য নির্বাচিত উজ্জল বিপুল ও গণেশ কীর্তনিয়ার নেতৃত্বাধীন কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্ক এর বোর্ড অফ ট্রাষ্টির চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব শাহনেওয়াজ, বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্ক এর সভাপতি আতাউর রহমান সেলিম, নিউ ইয়র্ক ষ্টেট এসেম্বলীওম্যান জেনিফার

রাজকুমার। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্ক এর সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, যুক্তরাষ্ট্র জালালাবাদ এসােসিয়েশানের সভাপতি বদরুল হোসেন খান, বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্ক এর সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন দেওয়ান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, এটর্ণী মইন চৌধুরী, ঢাকা জেলা এসােসিয়েশানের সাধারণ সম্পাদক কাজী আমিনুল ইসলাম স্বপন প্রমুখ।

সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মিলন মোল্লা নেতৃত্বাধীন অভিষেক আয়োজক কমিটির দক্ষ ব্যবস্থাপনায় , প্রায় তিন শতাধিক আমন্ত্রিত অতিথি ও পরিবারসহ নবাবগঞ্জবাসীর উপস্থিতিতে আন্তরিক আতিথেয়তায় সমৃদ্ধ অভিষেক পরিণত হয়েছিল প্রবাসীদের মিলনমেলায়। অভিষেক অনুষ্ঠানের আহবায়ক মিলন মোল্লা, সাধারণ সম্পাদক গনেশ কীর্তনিয়া ও মারমিনা সিরাজ সোনিয়ার সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে নতুন কার্যকরী কমিটির শপথ অনুষ্ঠান ছাড়াও ছিল আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা

বক্তব্য। সভাপতির বক্তব্যে নবাবগঞ্জ এসোসিয়েশন অফ ইউএসএ ইনক্ এর পুননির্বাচিত সভাপতি উজ্জ্বল বিপুল সংগঠনের বিগতদিনের কার্যক্রমের কথা উল্লেখ করতে গিয়ে বলেন সংগঠনের পক্ষে থেকে নবাবগঞ্জেও বিভিন্ন সেবামুলক প্রকল্পে মাধ্যমে স্থানীয় জনগণের সেবা প্রদান করা হয় প্রতি বছরই। তিনি আগামী দিনগুলিতে সংগঠনকে আরো গতিশীল ও কল্যাণমুলক করার নিমিত্ত সকলের সহযোগিতার আহবান জানান।

গুলশান টেরেসের সুস্বাদু খাবারের মাধ্যমে নৈশভোজের পর সঙ্গীত পরিবেশন করেন কৃষ্ণা তিথি, রোকসানা মীর্জা প্রমুখ। এবারের অভিষেক অনুষ্ঠানকে সফল করতে দায়িত্ব পালন করেছেন আহবায়ক মিলন মোল্লা, প্রধান সমন্বয়কারী আমিন মেহেদী

বাবু, প্রধান পৃষ্ঠপোষক মো. জাহিদ আলম, সদস্য সচিব মজিবর রহমান বাবু, যুগ্ন আহবায়ক শেখ মোহাম্মদ সিদ্দিক, সমন্বয়করী গোলাম খান লিপন, পৃষ্ঠপোষক জয়নব আক্তার ও মো. লাভলু মিয়া। সার্বিক তত্তাবধানে ছিলেন সংগঠনের সভাপতি উজ্জ্বল বিপুল ও সাধারণ সম্পাদক গণেশ কীর্তনিয়া।