নিউ ইয়র্ক সিটি হেলথ কোড অমান্য করায় জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্ট ও উডসাইডের “রুমাস কিচেন” সাময়িক বন্ধ ঘোষণা করেছে নিউ ইয়র্ক সিটির স্বাস্থ্য বিভাগ। প্রসঙ্গত অসংখ্য খাবারের দোকানের কার্যক্রম তদারকি করতে নিউ ইয়র্ক সিটি স্বাস্থ্য বিভাগ বছরে অন্তত একবার কোনো পূর্বঘোষণা ছাড়াই পরিদর্শনের আয়োজন করে থাকে।
সাধারণত পরিদর্শনের পরেই গ্রেড নির্ধারণ করা হয়, তবে যেসব রেস্তোরাঁ বারবার নিয়ম লঙ্ঘন করে, সেগুলো বন্ধ হওয়ার মতো পরিস্থিতির মুখে পড়তে পারে। গত ১লা জুলাই বন্ধ করে দেওয়া হয় রুমা’স কিচেন (Ruma’s Kitchen), ৩৭-০১ ৬১তম স্ট্রিট, কুইন্স, ১১৩৭৭।

কারণ হচ্ছে :
* খাদ্য বা খাদ্য-বহির্ভূত এলাকায় ইঁদুরের উপস্থিতি বা জীবন্ত ইঁদুর দেখা গেছে।
* পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নেই অথবা তা ত্রুটিপূর্ণ, অপর্যাপ্ত বা অনুমোদনহীন।
এরপর ৭ই জুলাই বন্ধ করে হয় নবান্ন (Nabanno), ৩৭-২২ ৭৩তম স্ট্রিট, কুইন্স, ১১৩৭২।
কারণ হচ্ছে :
* খাদ্য বা খাদ্য-বহির্ভূত এলাকায় ইঁদুরের উপস্থিতি বা জীবন্ত ইঁদুর দেখা গেছে।
* ব্যক্তিগত পরিচ্ছন্নতা অপর্যাপ্ত। বাইরের পোশাকে সম্ভাব্য দূষক পদার্থের দাগ রয়েছে। যেখানে প্রয়োজন সেখানে চুল ঢেকে রাখার কার্যকর ব্যবস্থা ব্যবহার করা হয়নি। হাতে বা বাহুতে গয়না পরা হয়েছে। নখে পলিশ লাগানো রয়েছে অথবা নখ পরিষ্কার ও ছোট করে কাটা নেই।















