১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমির মনোরম পরিবেশে নবাবগঞ্জ এসোসিয়েশন অব ইউএসএ-র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমির মনোরম পরিবেশে নবাবগঞ্জ এসোসিয়েশন অব ইউএসএ-র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

গত ২৮ জুন রবিবার লং আইল্যান্ডের বেথপেজ স্টেট পার্কে সবুজ শ‍্যামল, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমির মনোরম পরিবেশে নবাবগঞ্জ এসোসিয়েশন অব ইউএসএ-র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

বিপুল সংখ্যক নবাবগঞ্জবাসী সহ নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশের অন্যান্য এলাকার মানুষ এবারের বনভোজনে অংশগ্রহণ করেন।

সংগঠনের সভাপতি উজ্জ্বল বিপুল ও সাধারণ সম্পাদক গণেশ কীর্তনিয়ার সাবিক তত্ত্বাবধানে এবারের বনভোজনের আহ্বায়ক আমিন মেহেদী বাবু, সদস্য সচিব মজিবর রহমান, প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ জাহিদ আলম, প্রধান সমন্বয়ক বদরুল ইসলাম খান বাদল,

যুগ্ম আহ্বায়ক এস মিয়া তৌহিদ, সমন্বয়কারী বাবুল দেওয়ান, সাবেক সাধারণ সম্পাদক মিলন মোল্লার সার্বিক ব্যবস্থাপনায় এবং সংগঠনের অপর একজন সাবেক সাধারণ সম্পাদক বি এইচ এম সাইফুরের সার্বিক পরিকল্পনায় বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফ্লোরিডা থেকে বিশিষ্ট ব্যবসায়ী, নবাবগঞ্জের কৃতিসন্তান আবু তাহের মৃধা বাদল।

উদ্বোধনী বক্তব্যে তিনি একটি সুন্দর ও উপভোগ্য বনভোজন আয়োজনের জন্য সংগঠনের সকল কমকর্তা ও সদস্যদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে সংগঠনের প্রতি সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বনভোজনের আরো বক্তব্য রাখেন গেস্ট অব অনার, যুক্তরাষ্ট্রের মুলধারার রাজনিতিবিদ, বাংলাদেশের বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ,

এবারের বনভোজনের প্রধান পৃষ্ঠপোষক, সাপ্তাহিক ইনকিলাব এর সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ জাহিদ আলম, বাংলাদেশ সোসাইটি, নিউ ইয়র্ক এর সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন দেওয়ান, ঢাকা জেলা এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এম বাসেত রহমান, ও সাবেক অপর একজন সভাপতি আরিফ আহমেদ চৌধুরী প্রমুখ।

এবারের বনভোজনে অনুষ্ঠানমালার মধ্যে ছিল ছোটদের খেলাধুলা, বড়দের ফুটবল খেলা, মহিলাদের বালিশ খেলা।

বনভোজনের শুরুতে সকালের নাস্তা পরিবেশনের পর ছিল ফুসকা, চটপটি, আমের ভর্তা। এরপর ছিল অনেক আইটেম সমৃদ্ধ সুস্বাদু দুপুরের খাবার।

এবারের বনভোজনে আরো একটি বিশেষ দিক ছিল রাফেল ড্র। ১ম পুরস্কার স্বর্ণালঙ্কারসহ ছিল মোট ১০টি পুরস্কার।

বনভোজনে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী মেহজাবীন নেহা।

সবশেষে সফল একটি বনভোজন আয়োজনে সহযোগিতা করার জন‍্য সংশিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সংগঠনের সভাপতি উজ্জ্বল বিপুল ও সাধারণ সম্পাদক গণেশ কীর্তনিয়া।

নবাবগঞ্জ এসোসিয়েশন অফ এবারের সফল ও উপভোগ্য বনভোজন আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা মনসুর আলম, সাংস্কৃতিক পর্ব পরিচালনায় সোহেলা পারভিন বেবী ও সাংস্কৃতিক সম্পাদক ঝর্ণা বিথী, অর্থ সম্পাদক শফিক খান, আপ্যায়নে মোঃ শাহরিয়ার, খেলাধুলা অনুষ্ঠান পরিচালনায় আসিফুল ইসলাম শাওন প্রমুখ।