১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

পেনসিলভেনিয়ায় মোবাইল বাংলাদেশ দূতাবাসের সফল সেবা কার্যক্রম সম্পন্ন

পেনসিলভেনিয়ায় মোবাইল বাংলাদেশ দূতাবাসের সফল সেবা কার্যক্রম সম্পন্ন

ওয়াশিংটন ডিসি থেকে আগত বাংলাদেশ দুতাবাসের মিনিস্টার কাউন্সিলর জনাব মোঃ মাহবুবুর রহমানের নেতৃত্বে নয় সদস্যের মোবাইল বাংলাদেশ দূতাবাস টিম শনিবার (১ নভেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত আপার ডার্বির আল-মদিনা মসজিদে প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা প্রদান করে।

দিনব্যাপী এ সেবা কার্যক্রমে প্রায় ৩৪১টি নো-ভিসা, ১২০টি পাসপোর্ট ও ই-পাসপোর্ট নবায়ন, পুলিশ ক্লিয়ারেন্স, ৮টি ডুয়েল সিটিজেনশিপ, এবং বিভিন্ন সনদ ও নথিপত্র সত্যায়ন সেবা সফলভাবে সম্পন্ন হয়।

মসজিদ কমিটির পক্ষ থেকে কাউন্সিলর শেখ সিদ্দিক ও প্রাক্তন প্রেসিডেন্ট জিয়াউর রহমান দূতাবাস টিমের আন্তরিকতা ও দক্ষতার প্রশংসা করেন। আয়োজক প্রতিনিধি এ বি এম আলতামাস বাবুল বলেন, “এইবারের টিম ছিলো আন্তরিক, দক্ষ ও উদাহরণযোগ্য।”

দূতাবাস প্রতিনিধি মিনিস্টার কাউন্সিলর জনাব মাহবুবুর রহমান বলেন, “এটি আমার প্রথম মোবাইল সেবা অভিজ্ঞতা। আয়োজকদের সহযোগিতা ও প্রবাসীদের সৌজন্যে আমি সত্যিই মুগ্ধ।”

তিনি আরও জানান, আগামী রবিবার (২ নভেম্বর) নর্থপেন মসজিদ, ল্যান্সডেল, পেনসিলভেনিয়ায় সারাদিনব্যাপী কনস্যুলার সেবা প্রদান করা হবে।