১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

এটর্নি মঈন চৌধুরী ও ওয়াসী চৌধুরী’র বিশেষ উদ্যোগ: নিউইয়র্কে হবিগঞ্জ জেলার ৯ সংগঠনের সম্মিলিত ইফতার মাহফিলে সৌহার্দ্য সম্প্রীতি জোরদার, ঐক্যের উপর গুরুত্বারোপ

এটর্নি মঈন চৌধুরী ও ওয়াসী চৌধুরী’র বিশেষ উদ্যোগ: নিউইয়র্কে হবিগঞ্জ জেলার ৯ সংগঠনের সম্মিলিত ইফতার মাহফিলে সৌহার্দ্য সম্প্রীতি জোরদার, ঐক্যের উপর গুরুত্বারোপ

বহুধা বিভক্ত নিউইয়র্কের বাংলাদেশী কমিউনিটিতে প্রবাসী বাংলাদেশীদের বিশেষ করে নিউইয়র্কের হবিগঞ্জ জেলাবাসীদের মধ্যকার সৌহার্দ্য সম্প্রীতি জোরদার আর ঐক্যের প্রয়াসে ব্যতিক্রমী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৮ মার্চ রোববার নিউইয়র্ক সিটির উডহ্যাভেন বুলেভার্ডের ‘জয়া পার্টি’ হলে হবিগঞ্জ জেলার সকল সামাজিক সংগঠনের অংশগ্রহণে প্রবাসে সর্বপ্রথম ‘সম্মিলিত ইফতার ও দোয়া মাহফিল’ আয়োজন করা হয়।

এতে নিউইয়র্কে হবিগঞ্জ জেলা ও উপজেলা পর্যায়ের ৯ সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য ও প্রবাসীরা অংশ নেন। উদ্যোক্তা ছিলেন হবিগঞ্জের কৃতি দুই ভাই যথাক্রমে ডেমোক্র্যাটিক পার্টির কুইন্স কাউন্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ, আমেরিকান ইন্টারন্যাশনাল বার এসোসিয়েশনের ডিরেক্টর এটর্নি মঈন চৌধুরী এবং বাংলাদেশ সোসাইটির সাবেক সিনিয়র সহ সভাপতি ও বোর্ড অব ট্রাস্টির সাবেক সদস্য ওয়াসি চৌধুরী। খবর ইউএনএ’র।

ধর্মীয় ভাবগম্বীর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে হবিগঞ্জ জেলার বিপুল সংখ্যক প্রবাসী অংশ নেয়ায় অনুষ্ঠানটি সম্প্রীতি আর ঐক্যের জয়গানে তাদের মিলন মেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে ইফতার গ্রহণের প্রাক্কালে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এবং পবিত্র রমজানের গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মাওলানা ফায়েক উদ্দিন। এরপর বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল মুকিত। অনুষ্ঠানে উপস্থিত সকলের জন্য উপহার ছিলো জায়নামাজ।

এর আগে এটর্নী মঈন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে হবিগঞ্জের ৯টি সামাজিক সংগঠনের সভাপতিগণ শুভেচ্ছা বক্তব্য রাখেন। এরা হলেন হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্রে-এর সভাপতি সাব্বির হোসেন, যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতির সভাপতি আমির ফারুক তালুকদার, হবিগঞ্জ সোসাইটি ইউএসএ’র সভাপতি আব্দুর রউফ, নবীগঞ্জ থানা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সভাপতি জামাল হোসেন, হবিগঞ্জ সদর সমিতি’র সভাপতি তাজুল ইসলাম মানিক,

মাধবপুর ফাউন্ডেশন ইউএসএ’ সহ সভাপতি মোহাম্মদ শফি উদ্দিন তালুকদার, চুনারুঘাট এসোসিয়েশন ইউএসএ’র সভাপতি শাহ মো. তৌফিক মিয়া, লাখাই উপজেলা এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি ওয়াসি চৌধুরী এবং বাহুবল এসোসিয়েশন অব ইউএসএ’র সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী। এসময় সংগঠনগুলোর সাধারণ সম্পাদকগণ যথাক্রমে হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র-এর সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মানিক,

যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, হবিগঞ্জ সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক শেখ আমিনুল ইসলাম, নবীগঞ্জ থানা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক ইমরান আলী টিপু, যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতির সাধারণ সম্পাদক তুহিন তালুকদার, মাধবপুর ফাউন্ডেশন ইউএসএ’র সাধারণ সম্পাদক কাজী সোহরাব হোসেন, চুনারুঘাট এসোসিয়েশন ইউএসএ’র সাধারণ সম্পাদক মোহাম্মদ ফখরুল আবেদীন মাসুম, লাখাই উপজেলা এসোসিয়েশন অব আমেরিকা’র সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ টিপু এবং বাহুবল এসোসিয়েশন অব ইউএসএ’র সাধারণ সম্পাদক আহমেদ মকসুদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ও সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী, এনওয়াইপিডি’র বাংলাদেশী-আমেরিকান ক্যাপ্টেন সুমন।

অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, প্রবীণ প্রবাসী হাসান আলী, শফিকুর রহমান, মদিনা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র সাবেক সভাপতি এডভোকেট নাসির উদ্দিন, ব্যারিষ্টার মিজানুর রহমান, অধ্যাপক আমিনুল হক চুন্ন, সাপ্তাহিক হককথা ও আজকের টেলিগ্রাম এবং বার্তা সংস্থা ইউএনএ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, বাংলাদেশ সোসাইটির সাবেক কোষাধ্যক্ষ নওশাদ হোসেন, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা হবিগঞ্জবাসীদের ‘সম্মিলিত ইফতার ও দোয়া মাহফিল’ আয়োজনের প্রশংসা করে বলেন- এমন উদ্যোগ কমিউনিটির ঐক্যকে আরো জোরদার করতে ভূমিকা রাখবে।

ওয়াসী চৌধুরী বলেন, প্রবাসী হবিগঞ্জবাসীদের আজকের দিনটি দেখার জন্য কয়েক বছর অপেক্ষা করেছি। দীর্ঘদিন ধরে সম্মিলিতভাবে অনুষ্ঠান আয়োজনের উদ্যোন চলছিলো। কেননা যখন কমিউনিটির কোন অনুষ্ঠানে যাই তখন অনেকেই জানতে চাইতো বা প্রশ্ন করতো আপনাদের সংগঠন কয়টি, একথা শুনে দু:খ লাগতো। সেই প্রেক্ষিতেই গত আগষ্ট মাসে হবিগঞ্জ জেলার ৯টি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে একাধিক বৈঠক করার পর সবার সিদ্ধান্ত মোতাবেক ‘সম্মিলিত ইফতার ও দোয়া মাহফিল’ আয়োজন। সবার সহযোগিতায় আজ তা সফল হলো। এজন্য তিনি সংশ্লিস্ট সকলকে ধন্যবাদ জানান।

‘সম্মিলিত ইফতার ও দোয়া মাহফিল’ আয়োজন সম্পর্কে এটর্নি মঈন চৌধুরী বলেন, প্রবাসে আমরা একই এলাকার বাসিন্দা হলেও অনেকের মধ্যে বিভক্তির ছাপ বিরাজমান। ফলে একাধিক সংগঠনের আতœপ্রকাশ। এমনকি আমরা অনেকে একজন আরেকজনের দিকে তাকাতেও দ্বিধাবেবাধ করি। সামাজিক অনুষ্ঠানাদিতে আমন্ত্রণ জানাতেও বাজে অবস্থার সৃষ্টি হয়। এসব কিছুর অবসানের লক্ষ্যে আমরা দুই ভাই এই ইফতার মাহফিলের আয়োজন করেছি। আমার বিশ্বাস আজকের এ সম্মিলিত ইফতার মাহফিলে যে সৌহার্দ্য-সম্প্রীতি ঘটেছে তাতে আয়োজনটি প্রবাসী হবিগঞ্জবাসীদের ঐক্যবদ্ধ করতে এবং ঐক্যবদ্ধ রাখতে অপরিসীম ভূমিকা রাখবে। সেই সাথে অন্য জেলার প্রবাসীদের মধ্যকার বিবাদ-বিভক্তির অবসানে হবিগঞ্জবাসীদের এই উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তাহলেই আমাদের এই প্রয়াস সফল হবে। খবর ও ছবি ইউএনএ