১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জ্যামাইকায় ‘নবান্ন রেস্টুরেন্ট’-এর দ্বিতীয় শাখা উদ্বোধন

বাংলাদেশী অধ্যুষিত নিউইয়র্ক সিটির জ্যামাইকার হিলসাইড এভিনিউতে উদ্বোধন হলো জ্যাকসন হাইটসের জনপ্রিয় ‘নবান্ন রেস্টুরেন্ট’-এর দ্বিতীয় শাখা। গত ১ নভেম্বর শনিবার অপরাহ্নে এর উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে বর্ণাঢ্য ও আনন্দঘন পরিবেশে ফিতা কেটে নতুন শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এরপর বিশেষ দোয়া করা হয়। এ ছাড়াও কেক কাটা হয়। উল্লেখ্য, রেষ্টুরেন্টটি ‘ফাল্গুনী রেষ্টুরেন্ট’ হিসেবে সম্প্রতি চালু হয়েছিলো। বাংলাদেশী মালিকাধীন ‘ফাল্গুনী রেষ্টুরেন্ট’টি ‘নবান্ন রেস্টুরেন্ট’ কতক্ষৃপক্ষ ক্রয় করে নতুন আঙ্গীকে চালু করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ নবান্নে শুভ কামনা জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন। এসময় উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ, কুইন্স কমিউনিটি বোর্ড মেম্বার আহসান হাবিব, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি, সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, সহ সভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম সনি, বিশিষ্ট ব্যবসায়ী নূরুল আজীম, বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন ।

‘নবান্ন রেস্টুরেন্ট’ কর্তৃপক্ষ জানান, জ্যাকসন হাইটসের ‘নবান্ন রেস্টুরেন্ট’-এর জনপ্রিয়তায় জ্যামাইকায় এর নতুন শাথা খোলা হলো। ক্রমান্বয়ে নিউইয়র্ক সিটির ৫ বরোতে পাঁচটি শাখা চালু করা হবে। বাংলাদেশী কমিউনিটি সহ দেশী-বিদেশী ভোজন বিলাসীদের মানসম্মত আর মজাদার খাবারে পেট ভরানোই আমাদের লক্ষ্য।

নবান্ন রেস্টুরেন্টের মালিক মুহাম্মদ কাদের বলেন, বাংলাদেশী কমিউনিটির লোকজন জ্যামাইকা থেকে জ্যাকসন হাইটসে গিয়ে নবান্নের খাবার উপভোগ করতে হলে সময় এবং ট্রান্সপোর্টের খরচ রয়েছে। যেকারণে জ্যামাইকায় দ্বিতীয় শাখাটি চালু করা হয়েছে। তিনি জানান, এই রেষ্টুরেন্টে পারিবারিক পরিবেশে সুলভমূল্যে সঠিক মানের বাংলাদেশী খাবার সরবরাহ করা হবে।

নবান্ন রেস্টুরেন্টের এই শাখাতে ষ্পেশাল খাবারের মধ্যে থাকবে হালিম, পুরান ঢাকার বিহারী কাবাব, কাচ্চি বিরিয়ানীসহ সময়োপযোগী নানা স্বাদের এপাটাইজার। শীতে থাকবে বাহারী স্বাদের দেশীয় নানা পিঠা। এছাড়া নবান্নের বিশেষ আকর্ষণ থাকবে ৬ রকম স্বাদের ফুচকা, ঝালমুড়ি ও চটপটি। পাশাপাশি নিয়মিত থাকবে ভর্তা, মাছ ও মাংসের রেগুলার কম্বিনেশন। খবর ইউএনএ’র।