পবিত্র রমজান উপলক্ষে ৯ মার্চ সোমবার রূপসী চাঁদপুর ফাউন্ডেশন, ইন্ক আয়োজিত এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কুইন্স প্যালেসে অনুষ্ঠিত উক্ত মাহফিল শুরু হয় মাওলানা মোহাম্মদ আতিকউল্লাহ সাহেবের কুরআন তেলাওয়াত এবং সংগঠনের মরহুমদের জন্য দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে। ইফতার মাহফিলে নিউইয়র্কে চাঁদপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বাংলাদেশী কমিউনিটির সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

আরো অংশগ্রহণ করেন নিউইয়র্কের উল্লেখযোগ্য পত্রিকা সমূহের সম্পাদক-প্রকাশক ও সাংবাদিকবৃন্দ। সংগঠনের সদস্য ও তাদের পরিবারবর্গ, কমিউনিটির সর্বস্তরের প্রতিনিধিত্বশীল উপস্থিতিসহ প্রায় ৫ শতাধিক মানুষের অংশগ্রহণে এবারের ইফতার মাহফিলই ছিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন, ইন্ক এর ইতিহাসে সবচেয়ে বড় ইফতার মাহফিল।

সংগঠনের সভাপতি রাজু সাহা (বিপ্লব) এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সোহেল গাজী ইফতার মাহফিল অনুষ্ঠানটি পরিচালনা করেন। সংগঠনের সম্প্রতি নির্বাচিত সভাপতি রাজু সাহা (বিপ্লব)তার বক্তব্যে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং চাঁদপুর ফাউন্ডেশনের অগ্রগতি সমুন্নত রাখতে সবার সহযোগিতা কামনা করেন।

উপস্থিত গণ্যমান্য ব্যক্তিগণ ইফতার মাহফিলের আয়োজনে সংগঠনকে ধন্যবাদ জানান এবং প্রবাসী চাঁদপুরবাসীদের যে-কোনো প্রয়োজনে এগিয়ে যাওয়ার জন্য আহবন জানান। উল্লেখ্য, এ বছর ইফতার মাহফিলের আহবায়ক মোহাম্মদ নূরুল আমিন ও সদস্য সচিব ছিলেন ফয়সাল পাটোয়ারী।

ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ও বর্তমানে প্রধান উপদেষ্টা হারুন ভুঁইয়া, মোস্তফা হোসেন মুকুল,ফারুক হোসেন মজুমদার, মামুন মিয়াজী, উপদেষ্টা খোরশেদ আলম খোকন, প্রফেঃ শাহাদত হাসান, মুক্তিযোদ্ধা মনির হোসেন, মাজহারুল ইসালম চৌধুরী মুসা, জামান তপন, রফিকুর রহমান মিয়া, হাবিব খন্দকার, ডা. জাহাঙ্গীর আলম, নূর মোহাম্মদ, হুমায়ূন কবির।

অতিথি হিসেবে আরো আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম ও রুহুল আমিন সিদ্দিকী, সাবেক কোষাধ্যক্ষ নওশাদ হোসেন , বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ইউনুস সরকার ও সাধারণ সম্পাদক এবি সিদ্দিক পাটোয়ারি, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামরিয়াদ, সাবেক কোষাধ্যক্ষ বাসেত ভূইয়া, কুইন্স বাংলাদেশ সোসাইটির সভাপতি কাজী তোফায়েল ইসলাম,

জেবিবিএ’র সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান, রিয়েল এষ্টেট ইসভেস্টর নূরুল আজিম, টিবিএন২৪ এর ভাইস প্রেসিডেন্ট এফএম জামান, শাপলা ওয়েলফেয়ার এসোসিয়েশন সভাপতি মোস্তফা রিপন ও সাবেক সভাপতি ওয়াসিম ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন,

মুন্সীগঞ্জ বিক্রমপুর এসোসিয়েশন এর সাবেক সভাপতি শাহাদাত হোসেন, শাহ গ্রুপের কর্ণধার শাহ জে. চৌধুরী, ব্রাক্ষণবাড়িয়া সমিতির সভাপতি মো. ইকবাল, সাংবাদিক আকবর হায়দার কিরন, চ্যানেল আই প্রতিনিধি রাশেদ আহমেদ, খ্যাতিমান লেখক হুমায়ূন কবীর ঢালী, সাংবাদিক আবু নসর, সাংবাদিক কানু দত্ত, সাংবাদিক সঞ্জীবন সরকার, প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাংবাদিক-লেখক শিব্বির আহমেদ, দেশ পত্রিকার সম্পাদক মিজানুর রহমান, লায়ন্স সাধারণ সম্পাদক সাংবাদিক মশিউর রহমান, ফটোসাংবাদিক নীহার সিদ্দিকী ও ঠিকানা পত্রিকার প্রতিনিধিসহ আরো অনেকে।

সংস্কৃতি জগতের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুরের কৃতি সন্তান দিনাত জাহান মুন্নী, কামরুজ্জামান বকুল, শাহ মাহবুব, নাজু আকন্দ, আফতাব জনি, তৃনিয়া হাসান, রোজী আজাদ প্রমূখ।

রূপসী চাঁদপুর ফাউন্ডেশন, ইন্ক এর কার্যকরী কমিটির মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম, লুৎফুর রহমান চুন্নু, নুরুল আলম মজুমদার, মোহাম্মদ জসিম উদ্দিন, সাকিল মিয়া, এড. নুবায়রা ইবনাত, সাইফুল ইসলাম লিটন, আহ্নাফ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহীম ভূঁইয়া, সহ সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, নুরুল ইসলাম মিলন, ফয়সাল আহমেদ (রিপন), গোলাম আজম রকি, মামুন মজুমদার, কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান পাটোয়ারী, সহ-কোষাধ্যক্ষ ফজলুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান রাসেল,

সাহিত্য বিষয়ক সম্পাদক হুমায়ূন কবীর ঢালী, প্রচার সম্পাদক ফয়েজ আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ ইকবাল হোসেন মানিক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন, , মহিলা সম্পাদক ফারহানা আক্তার শিমু, সাংস্কৃতিক সম্পাদক শেখ সায়েম উল্লাহ্, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আবু তাহের গাজী, দপ্তর সম্পাদক ওসমান ওমর ফারুক, ক্রীড়া সম্পাদক মোঃ নিয়াজ মোরশেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবু বকর, আপ্যায়ন সম্পাদক মোঃ মোস্তাক আহমেদ, নির্বাহী সদস্য এস এম মাহবুবুর রহমান টিটু, আলমগীর হোসেন, গিয়াস উদ্দিন মাতাব্বর, মোঃ সাখাওয়াত হোসেন ফরহাদ,

মাওলানা আঃ রহমান, মোঃ বোরহান উদ্দিন, মোঃ আবু ইউসুফ, মোঃ মোফাজ্জল হোসেন রিয়াদ, ইমাম সোহেল, মাহমুদুল হাসান, মোঃ ইকবাল হোসেন, আবু বি সিদ্দিক (মশিউর), মোমিন হোসেন মিন্টু, মোঃ সামসুল আলম, পীরজাদা মেহদী হাসান, মোঃ মাহাবুবুর রহমান রিয়াদ, মোঃ সোহরাব খান (টিটু), মোঃ তানভীর হোসেন রনি, মানিক রাজা, শাহাদাত হোসেন, মোঃ আলম সরকার ও মোঃ ফারুক আহমেদ। সংবাদ প্রেরক ফয়েজ আহমেদ, প্রচার সম্পাদক, রূপসী চাঁদপুর ফাউন্ডেশন, ইন্ক। সকল ছবি পরিচয় এর নিজস্ব














