২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের আটক অভিবাসীদের জন্য বন্ড শুনানির প্রয়োজন নেই, আপীল আদালতের রায়

যুক্তরাষ্ট্রের আটক অভিবাসীদের জন্য বন্ড শুনানির প্রয়োজন নেই, আপীল আদালতের রায়

প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্রে আটক অভিবাসীদের জামিন শুনানির কোনো সাংবিধানিক অধিকার নেই—শুক্রবার (২৪ অক্টোবর) এক ফেডারেল আপিল আদালত এমন রায় দিয়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, নিউ অরলিন্সের ৫ম সার্কিট কোর্ট অব আপিলস থেকে এই রায়টি এসেছে। উক্ত আপিল আদালতের রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠ অংশ ১০-৭ ভোটে রায় দিয়েছে যে, যুক্তরাষ্ট্রের পঞ্চম সংশোধনীর ‘ডিউ প্রসেস’ বা যথাযথ আইনি প্রক্রিয়ার বিধানটি এমন অভিবাসীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, যারা আটক অবস্থায় জামিন শুনানির আবেদন করছেন।

প্রেসিডেন্ট ট্রাম্পের নিয়োগকৃত যুক্তরাষ্ট্রের সার্কিট বিচারক কোরি উইলসন লিখেছেন, “আবেদনকারীরা যদি শারীরিক সীমাবদ্ধতা থেকে মুক্ত থাকার অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করেন—একেবারে বিমূর্ত অর্থে—তবে তারা যেকোনো মুহূর্তেই যুক্তরাষ্ট্র ছেড়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়ে তা অর্জন করতে পারেন।” সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে, যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের জেনারেল কাউন্সেল জেমস পার্সিভাল এই সিদ্ধান্তটিকে “অবৈধ অভিবাসীদের বাধ্যতামূলক আটকের বিষয়ে ৫ম সার্কিট আদালতে একটি বড় জয়” বলে অভিহিত করেছেন।

অবশ্য এই রায়টি টিকে থাকবে কি না তা এখনো অস্পষ্ট কারণ সুপ্রিম কোর্ট বিষয়টি পর্যালোচনার জন্য গ্রহণ করতে সম্মত হয়েছে। বর্তমানে ফেডারেল আদালতগুলোতে অভিবাসীদের দায়ের করা অসংখ্য মামলা জমা পড়েছে। তাঁদের বেআইনিভাবে আটক রাখা হয়েছে মামলাসমুহে যারা দাবি করছেন। ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন দমন অভিযানের প্রেক্ষাপটে, অভিবাসীদের কী কী অধিকার থাকা উচিত—তা নিয়ে নিম্ন আদালতগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে।

যদি নিউ অরলিন্সের ৫ম সার্কিট কোর্ট অব আপিলস এর এই রায় বহাল থাকে, তবে টেক্সাস, লুইজিয়ানা এবং মিসিসিপিতে (যা ৫ম সার্কিট আপিল আদালতের এখতিয়ারভুক্ত এলাকা) আটক অভিবাসীদের মুক্তির জন্য আইনি লড়াই বা তদবির করার সুযোগ আরও সীমিত হয়ে পড়বে। অন্য যেকোনো স্টেটের তুলনায় টেক্সাস এবং লুইজিয়ানায় সবচেয়ে বেশি সংখ্যক অভিবাসীকে আটক রাখা হয়েছে।

নিউ অরলিন্সের ৫ম সার্কিট কোর্ট অব আপিলস এরসভিন্নমত পোষণকারী বিচারকদের একজন, ইউএস সার্কিট জজ ডানা ডগলাস তাঁর মতামতে লিখেছেন, “কোনো রকম নিয়ন্ত্রণহীনভাবে কাউকে অনির্দিষ্টকালের জন্য গ্রেপ্তার ও আটকে রাখার নির্বাহী ক্ষমতা—ইতিহাসের পাতায় এমন নজির ভয়ের উদ্রেক করে।”

‘ন্যাশনাল ইমিগ্রেশন প্রজেক্ট’-এর আইনজীবী এলি নর্টন, যিনি এই মামলায় যুক্তরাষ্ট্রের নাগরিক নন এমন ব্যক্তিদের পক্ষে কাজ করছেন, রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে বলেন, “এই রায় আরও অনেক মানুষকে বিনা কারণে কারাবন্দি করার পথ খুলে দিল; যার পরিণতি তাদের নিজেদের, তাদের প্রিয়জনদের এবং তাদের সম্প্রদায়ের জন্য হবে ধ্বংসাত্মক।”